প্রচ্ছদ দৈনিক খবর

বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ওয়ানডেতে যত রেকর্ড

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

মিরপুরে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডের মজার সব পরিসংখ্যান এবং অজানা রেকর্ডগুলো দেখে নিন এক নজরে….
তাসকিনের উইকেট শিকারের ‘ফিফটি’- বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ১৩তম বোলার এবং ৮ম পেসার হিসেবে আজ ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাসকিন আহমেদ।

বাংলাদেশের পক্ষে দ্রুততম ৫০ ওয়ানডে উইকেট: মুস্তাফিজুর রহমান – ২৭ ম্যাচ,  আব্দুর রাজ্জাক – ৩২ ম্যাচ,   তাসকিন আহমেদ – ৩৯ **,   সৈয়দ রাসেল – ৩৯,
কুশল মেন্ডিসের ব্যর্থতার রেকর্ডঃ বাংলাদেশের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজে লঙ্কানদের হয়ে চার নম্বরে অন্তত তিন ইনিংস ব্যাট করেছেন, এমন ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম রানের ব্যর্থতার রেকর্ডটি এখন কুশল মেন্ডিসের নামে। চলমান সিরিজে ৩ ম্যাচে সর্বসাকুল্যে মাত্র ৬১ রান করেছেন তিনি। এর আগে ২০১৪ সালে টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৪ নম্বরে ব্যাট করে দীনেশ চান্ডিমাল ৮৬ এবং ২০০৬ সালে মাহেলা জয়াবর্ধনে ৯৩ রান করেছিলেন।

কুশল পেরেরার রেকর্ড গড়া সেঞ্চুরিঃ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রথম লঙ্কান অধিনায়ক হিসেবে আজ সেঞ্চুরির কীর্তি গড়েছেন কুশল পেরেরা। এর আগে টাইগাদের বিপক্ষে ২০১৪ সালে সর্বোচ্চ ৭৪* রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তৎকালীন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। মিরপুরে আজ ৯৯ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন কুশল পেরেরা। যেখানে বাংলাদেশের বিপক্ষে এটি তার তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি। একই সাথে বাংলাদেশের মাটিতে লঙ্কান অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসের মালিকও এখন তিনি।

সাকিবের অন্য রকম ‘২০০’: মাত্র তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আজ ২০০তম ওয়ানডে ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে ‘ডাক’ ছাড়া টানা সর্বাধিক ইনিংস:  মুশফিকুর রহিমঃ ৫৯* ইনিংস (২০১৭-২০২১),  মুশফিকুর রহিমঃ ৫৮ (২০১২-২০১৭),  সাকিব আল হাসানঃ ৫৪ (২০১০-২০১৪),
মুশফিকের কাছে সেঞ্চুরিটি যে কারণে একটু বেশিই ‘স্পেশাল’ ওয়ানডে ক্রিকেটে ডাক বিহীন সর্বাধিক ইনিংস খেলার রেকর্ডটি অবশ্য ভারতের সাবেক তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের দখলে। টানা ১২০ ইনিংসে সফলভাবে রানের খাতা খুলেছেন ‘দ্য ওয়াল’ খ্যাত সাবেক ভারতীয় অধিনায়ক। এছাড়া নিউজিল্যান্ডের মার্টিন ক্রো টানা ১১৯ ইনিংসে এই কীর্তি করে দেখিয়েছেন।

চামিরার ‘ফাইফার’: বাংলাদেশের মাটিতে প্রথম লঙ্কান বোলার হিসেবে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচে মাচ উইকেট শিকার করেছেন দুশমন্ত চামিরা।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে একজন শ্রীলঙ্কার বোলারের সর্বোচ্চ উইকেটঃ চামিন্দা ভাস – ৯ (বনাম জিম্বাবুয়ে, ১৯৯৪), সনাৎ জয়সুরিয়া – ৯ (বনাম বাংলাদেশ, ২০০৭),  থিসারা পেরেরা – ৯ (বনাম পাকিস্তান,২০০৯)
দুশমন্ত চামিরা – ৯ (বনাম বাংলা, ২০২১),  আর কালপেজ – ৮ (বনাম নিউজিল্যান্ড, ৯২)

১১০+ রান করে কখনো হারেননি কুশল পেরেরাঃ এখন পর্যন্ত চার ম্যাচে ১১০+ রান করেছেন কুশল পেরেরা। সবগুলো ম্যাচেই জয় পেয়েছে শ্রীলঙ্কা।
বিদেশের মাটিতে কাঙ্ক্ষিত জয়ঃ ৭০৮ দিন পর বিদেশের মাটিতে ওয়ানডে জিতলো শ্রীলঙ্কা। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২১শে জুন লিডসে ইংল্যান্ডের বিপক্ষে জিতেছিল তারা।