প্রচ্ছদ দৈনিক খবর

ফেরিঘাটে হুড়োহুড়িতে ৫ জনের মৃত্যু

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজধানী থেকে বের হওয়ার অন্যতম নৌ-রুট শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের হুড়োহুড়িতে অন্তত ৫ জনের মৃ’ত্যু হয়েছে বলে জানা গেছে। আ’হত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

বুধবার (১২ মে) দুপুরে ফেরিঘাটে এ দুর্ঘ’টনা ঘটে।প্রাথমিকভাবে নি’হতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুইটি ফেরিতে এই দুর্ঘ’টনা ঘটে। ফেরি ভিড়লে তাড়াহুড়ো করে নামতে যান যাত্রীরা।এসময় যাত্রীদের চাপে অনেকেই অ’সুস্থ হয়ে পড়েন। ফেরির পন্টুনেই কয়েকজন মা’রা যান।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস এবং স্থানীয় পু’লিশ প্রশাসন উ’দ্ধার কাজ শুরু করেন।আ’হতদের ঘাটের বিভিন্ন স্থানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।যাদের অবস্থা বেশি খা’রাপ তাদের স্থানীয় হাসপাতা’লে পাঠানো হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শি’বচর থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি-ত’দন্ত) আমির হোসেন। সোনালীনিউজকে তিনি বলেন, এখন পর্যন্ত ৫ জনের মৃ’ত্যু হয়েছে। আ’হতদের অনেকের অবস্থা গুরুতর।তাদেরকে হাসপাতা’লে নেওয়া হচ্ছে। মৃ’ত্যু আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, ফেরিতে মানুষের প্রচণ্ড চাপ এবং গরমের কারণে অ’সুস্থ হয়ে পড়েছে বেশিরভাগ যাত্রী।