প্রচ্ছদ দৈনিক খবর

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে প্রধানমন্ত্রীর চিঠি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পবিত্র রমজান মাসে ফিলি’স্তিনের আল-আকসা ম’সজিদে ইস’রাইলি বর্বর হা’মলার নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে এই হা’মলায় নি’হতদের প্রতি শোক আর আ’হতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

ফিলি’স্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে দেওয়া এক পত্রে এই সমবেদনা জানান বাংলাদেশের সরকার প্রধান।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক বি’জ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস’রাইলি হা’মলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলি’স্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে পত্রও পাঠিয়েছেন।

উল্লেখ্য, গত শুক্রবার অর্থাৎ জুমাতুল বিদা উপলক্ষে হাজার হাজার ফিলি’স্তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা ম’সজিদে জড়ো হলে তাদের ওপর অ’ভিযান চালায় ইস’রাইলি পু’লিশ।

পরদিন পবিত্র শবে কদরের রাতেও তাদের ওপর তা’ণ্ডব চালানো হয়। এতে শত শত ফিলি’স্তিনি আ’হত হন। এছাড়া অব’রুদ্ধ গাজা উপত্যকায় বিমান হা’মলা অব্যাহত রেখেছে ইস’রাইলি বাহিনী। সর্বশেষ চালানো হা’মলায় বি’ধ্বস্ত হয়ে গেছে গাজা টাওয়ার। এটি হামাসের কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো বলে ধারণা করা হয়। এই হা’মলার জবাবে ইস’রায়েলের তেল আবিব শহর লক্ষ্য করে অন্তত ১৩০টি রকেট হা’মলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সোমবার থেকে এ পর্যন্ত নি’হত ৩৬ জনের মধ্যে ১০ জনই শি’শু। মঙ্গলবার মধ্যরাতে তেল আল-হাওয়া এলাকায় একটি ভবনে বো’মা হা’মলায় চারমাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চারবছর বয়সী শি’শু সন্তান নি’হত হয়। তার পাশেই হা’মলায় ভবন ধসে আরও তিন নারী নি’হত হন। এখন পর্যন্ত আ’হত হয়েছেন প্রায় ২৫০ জন ফিলি’স্তিনি।