অবশেষে ফিলি’স্তিনের গাজা উপত্যকায় টানা ১১ দিন ভ’য়াবহ হা’মলা চালানোর পর অবশেষে যু’দ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইস’রায়েল। মিসরের মধ্যস্থতায় ইস’রায়েল ও ইস’লামি প্রতিরোধ আ’ন্দোলন হামাসের মধ্যকার যু’দ্ধবিরতি চুক্তির পর ফিলি’স্তিনের সর্বত্র বিজয় মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ মে) রাত ২টা থেকে যু’দ্ধবিরতি কার্যকর হয়।
যু’দ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা, পূর্ব জেরুজালেমসহ ফিলি’স্তিনের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসেন। এ সময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানা স্লোগান নেন। আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে আকাশ।
ই’রানের সংবাদমাধ্যম পার্সটুডে এক প্রতিবেদনে জানায়, ঈদের খুতবা দিয়ে হামাস নেতারা বিজয় ভাষণ শুরু করেন। এসময় মঞ্চের সামনের দাঁড়িয়ে থাকা জনতাকে ঈদের তাকবির দিতে শোনা যায়।
প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকা হামাসের রাজনৈতিক ব্যুরোর দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল-হাইয়া তার ভাষণের শুরুতেই তাকবির দেন। ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম’দ’।
এরপর সমাবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমাদের বিজয়ের ঈদ। হে রব, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনি আমাদের শত্রুদের পরাজিত করে আমাদের জনগণকে বিজয় দিয়েছেন। আল কুদসকে বিজয়ী করেছেন, শেখ জাররাহকে বিজয়ী করেছেন, সকল স্থানের জনগণকে বিজয় দান করেছেন।’
গত ১০ মে থেকে গাজায় বো’মা হা’মলা ও গো’লাবর্ষণ করে ইস’রায়েল। এতে ২৩০ জন ফিলি’স্তিনি নি’হত হয়েছেন। নি’হতদের মধ্যে ৬৫টি শি’শু রয়েছে। এছাড়া হামাসের রকে’টে ১২ ইস’রায়েলি নি’হত হওয়ার খবর পাওয়া গেছে।
গাজায় ইস’রায়েলি বিমান হা’মলা ও হামাসের রকেট হা’মলা বন্ধে শুরু থেকে যু’ক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তিগুলোর চাপ বাড়ে। সাম’রিক অ’ভিযান বন্ধে ইস’রায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতাদের চাপ দিতে কাজ করে যু’ক্তরাষ্ট্রসহ মিসর, কাতার ও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ।













































