প্রচ্ছদ দৈনিক খবর

ফিলিস্তি’ন-ইসরায়েল, হ্যাশট্যাগ যু’দ্ধে কে এগিয়ে?

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পূর্ব জেরুসালেমে ইসরায়েল ও ফিলি’স্তি’নিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বাড়ার পটভূমিতে এবারের লড়াইয়ের সূত্র’পাত। এই সংঘাত চরমে ওঠে যখন মুসলিম ও ইহুদি দুই ধর্মের মানুষের কাছে পবিত্র একটি স্থানে সংঘর্ষ শুরু হয়।

ফিলি’স্তি’ন আর ইসরায়েলের মধ্যে লড়াই যত তীব্র হচ্ছে, তত সেই উত্তেজনা প্রকাশের একটা বড় মাধ্যম হয়ে উঠেছে সামাজিকমাধ্যম। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে চলছে হ্যাসট্যাগ যুদ্ধ।

ফিলি’স্তি’নিদের ওপর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের জনগণ হ্যাসট্যাগ ব্যবহার করে এর প্রতিবাদ জানাচ্ছে। তেমনি আগ্রাসী ইসরায়েলকেও সমর্থন জানিয়ে সাইবার এ যু’দ্ধে অংশগ্রহণ করেছেন অনেকেই।