প্রচ্ছদ দৈনিক খবর

ফারুকীর বিজ্ঞাপন দিয়ে রিয়ার ইচ্ছে পূরণ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চার বছর আগে বাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়ে শোবিজে পা রাখেন সানজানা সরকার রিয়া। প্রথম বিজ্ঞাপনেই ভালো সাড়া পান। এরপর ছোট পর্দার তুমুল জনপ্রিয় অ’ভিনেতা জিয়াউল ফারুক অ’পূর্বর সঙ্গে জুটি বেঁধে অ’ভিনয় করেন ‘মনোবাসনা’ নাট’কে।

খুব বেশি কাজে দেখা না গেলেও অল্প কাজেই তুমুল দর্শকপ্রিয়তা পান এ অ’ভিনেত্রী। বিশেষ করে মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফ্যামিলি ক্রাইসিস’ ও কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন টু’ ধারাবাহিকে অ’ভিনয় করে রীতিমত বাজিমাত করেন এ গ্ল্যামা’র গার্ল। গেল ভালোবাসা দিবসে কাজল আরেফিন অমি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রপোজ টু’ ও নাট’ক ‘ফিমেল’ এও বেশ ভালো সাড়া পান।

গতকাল নতুন একটি বিজ্ঞাপনের শুটিং শেষ করলেন রিয়া। রাজধানীর তিনশ ফিটে দৃশ্যায়ন হওয়া নগদের এ বিজ্ঞাপনটি নির্মাণ করেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী’। খুব শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানা যায়।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে সানজানা রিয়া বাংলাদেশ জার্নালকে বলেন, ফারুকী’ ভাইয়া আমা’র ভীষণ পছন্দের একজন নির্মাতা। উনার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিলো। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো। উনি খুবই চ’মৎকার একজন মানুষ। উনার সঙ্গে কাজ করতে গিয়ে নতুন কিছু শিখেছি। আমি অনেক লাকি, উনার সঙ্গে কাজ করতে পেরে।

আগামী ১০ জুন জি ফাইভে অবমুক্ত হতে যাচ্ছে ওয়েব কন্টেন্ট ‘ঠান্ডা’। কাজল আরেফিন অমি পরিচালিত এই কন্টেন্টে রিয়া অ’ভিনয় করেছেন আলিশা চরিত্রে। তিনি বলেন, এটা খুবই মজার একটি কাজ। আমাকে দেখা যাবে একজন বড়লোক ব্যবসায়ীর মে’য়ের চরিত্রে, যে কিনা কিডন্যাপ হয়ে যায়। বাকিটা দর্শকরা দেখার পরই জানতে পারবেন।

তিনি আরও বলেন, কাজটি করে আম’রা সবাই মজা পেয়েছি বলা যায়। দর্শকদের পছন্দ হওয়ার মত একটি কাজ। আর কাজল আরেফিন অমি ভাইয়ের কাজ মানেই তো বেস্ট।এদিকে তিনি শেষ করেছেন ‘লা’শ ঘর’ নামে নতুন একটি নাট’কের কাজ। এছাড়া সামনে আরও বেশ কিছু নাট’কেও দেখা যাবে তাকে। আসছে ঈদের জন্য বেশ কিছু নাট’কে হাজির হবেন বলেই জানান রিয়া।