প্রচ্ছদ বিনোদন

প্রেম করছেন ‘কাদম্বিনী’ খ্যাত ঊষসী রায়! অকপটে স্বীকার করলেন অভিনেত্রী নিজেই

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

অভিনেত্রী উষসী রায় ছোটপর্দায় কখনো বকুল আবার কখনো কাদম্বিনী রায়ের নাম ভূমিকায় অভিনয় করে কেড়ে নিয়েছেন দর্শকদের নজর। বেশ ভালোভাবে শুরু হবার পরেও টিআরপির দৌড়ে বেশি এগোতে না পাড়ার কারণে মাঝ পথেই বন্ধ হয়ে যায় ‘কাদম্বিনী’।এই মুহূর্তে তাকে কোনো ধারাবাহিকে দেখা না গেলেও তার দেখা পাওয়া গেছে টিভির পর্দায় প্রায়ই। উষসী উপস্থিত ছিলেন পুরুস্কার বিতরণী অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন নন ফিকশন শোয়ে। চলতি সপ্তাহেই ব্যাকুল ওরফে উষসী হাজির হয়েছিলেন বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘দিদি নাম্বার -১’ এ। আর সেখানেই রচনা ব্যানার্জি মস্করার মাধ্যমে ঊষসীর দিকে ছুড়ে দেন ব্যক্তিগত কিছু প্রশ্ন।

অভিনেতা ও অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ থাকে প্রায়ই সকলেরই। আর তাদের মুখ থেকে ব্যক্তিগত তথ্য আদায়ের ক্ষেত্রে রচনা ব্যানার্জি বেশ পটু। রচনা ঊষসীর কাছে জানতে চান তার পছন্দের সেই মনের মানুষ সম্পর্কে। আর তার জবাবে উষসী বলেন ‘সে মানুষটা এখানে থাকে না রচনাদি, সে অনেক দূরে থাকে’।

আর এই কথা বলতেবলতেই তার মুখ লজ্জায় লাল হয়ে যায়। আর ঊষসীর পাশে থাকা অন্যান্য অভিনেত্রীরা তাকে নিয়ে কাটে বিভিন্ন টিপ্পনি। রচনাও তাদের সুরে সুর মিলিয়ে জানতে চেয়ে বলেন “কে সে ? যে সাত সমুদ্র পারে থাকে ? ‘আর এই পুরো ঘটনা এবার উঠে এসেছে ‘দিদি নম্বর -১’ -এর নতুন প্রোমোতে।

কাঞ্চনা মল্লিক ঊষসীর এই গোপন মনের মানুষের সাথে তুলনা টেনেছেন কাঞ্চনা মল্লিক। যদিও সম্পূর্ণ বিষয়টি মজার ছলে ঘটেছে বলে ধারণা অনুরাগীদের কারণ উষসী কিছুদিন আগে নিজেই জানিয়েছিলেন যে এই মুহূর্তে তিনি কাজ ছাড়া অন্যকিছু নিয়ে ভাবছেন না।

https://platform.instagram.com/en_US/embeds.js