বাংলা ম্যাগাজিন রিপোর্ট:- চলতি বছরের জুন মাসে শেষ হচ্ছে স্কুল ফিডিং কর্মসূচি। আগামী ২০২১-২০২২ অর্থ বছরের শুরু (২০২১ সালের জুলাই) থেকে ‘প্রাই’মা’রি স্কুল মিল’ নামে নতুন প্রকল্প শুরু হচ্ছে। জাতীয় স্কুল মিল নীতিমালা অনুযায়ী এই প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষার্থীদের দুপুরের খাবার দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বিকালে বাজেট বক্তৃতার সময় অর্থমন্ত্রী আ হ ম মু’স্তফা কামাল এ তথ্য দেন। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের এই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
অর্থমন্ত্রী জানান, এবার বাজেটের আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। আর প্রাথমিক শিক্ষা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ৩১৪ কোটি টাকা।
অর্থমন্ত্রী বলেন, ‘কোভিড ১৯ এর সংক্রমণকালেও সরকার দেশের ১০৪ উপজে’লায় পরিচালিত ‘দারিদ্র্য পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচি’র কার্যক্রম চলমান রেখেছে। গত ২০২০ সালের মা’র্চ মাস হতে কোভিড-১৯ মহামা’রির কারণে দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকা সত্বেও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রকল্পের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ উচ্চ পুষ্টিমানসম্পন্ন বিস্কুট প্রতিটি শি’শুর বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে।’
ফলে শি’শুদের পুষ্টি চাহিদা পূরণ হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব উপজে’লা/থা’নার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু করার লক্ষ্যে জাতীয় স্কুল মিল নীতিমালা অনুযায়ী ২০২১ সালের জুলাই থেকে জুন ২০২৬ সাল পর্যন্ত মেয়াদে প্রাই’মা’রি স্কুল মিল প্রকল্প শীর্ষক নতুন প্রকল্প বাস্তবায়ন করবো।’













































