প্রচ্ছদ দৈনিক খবর

প্রথম বাংলাদেশী হিসেবে অনন্য রেকর্ড গড়লেন তামিম

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ব্যাটিংয়ে রেকর্ডে অনেক প্রথমের মালিক টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার আরেকটি প্রথমে নিজের নাম লেখালেন টাইগার ওপেনার। প্রথম বাংলাদশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথস ওয়ানডেতে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় শুরু হওয়া ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করতে নামে টাইগাররা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ইসুরু উদানাকে বাউন্ডারি হাঁকিয়ে এই মাইলফলক ছুঁয়ে ফেলেন তামিম। কেননা রেকর্ড থেকে মাত্র ২ রান দূরে ছিলেন তিনি। বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ৩৫৬ ম্যাচে অংশ নিয়ে দেশের হয়ে সর্বোচ্চ ২৩টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার রান সংগ্রাহকের তালিকায় নাম লেখালেন। আর মাত্র ৮৫ রান করলেই আতাপাত্তু ও গ্যারি কার্স্টেনকে ছাড়িয়ে যাবেন তামিম। ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৬০ ম্যাচে অংশ নিয়ে ১৪ হাজার ৩৬ রান করেন শ্রীলংকান সাবেক তারকা ক্রিকেটার মারভান আতাপাত্তু।

২৮৬ ম্যাচে অংশ নিয়ে ৩৪টি সেঞ্চুরির সাহায্যে ১৪ হাজার ৮৭ রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার গ্যারি কার্স্টেন। ক্রিকেট থেকে অবসরে কোচিং পেশায় জড়িয়ে আছেন সাবেক এ তারকা ক্রিকেটার