প্রচ্ছদ দৈনিক খবর

প্রথম ক্রিকেটার হিসেবে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন তামিম!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বাংলাদেশের হয়ে রানে রেকর্ডে অধিকাংশ প্রথমের মালিকই তামিম ইকবাল৷ কেনই বা হবেন না ক্রিকেটে তিন সংস্করণেই বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিকও তো তামিমই। এবার আরেকটি প্রথমে নাম লেখালেন টাইগার ওপেনার। প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ৬০০ চার মারার রেকর্ড গড়েছেন খান সাহেব।

টেস্টে এ বাঁহাতি ওপেনার এ পর্যন্ত করেছেন ৪৭২৬ রান। যার অর্ধেকেরও বেশি এসেছে বাউন্ডারিতে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিফটির পথে সাত বাউন্ডারি মেরে চারের মাধ্যমে পৌঁছে যান ৬০০ চারের চূড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ চার (৫৫৪) এসেছে মুশফিকুর রহিমের ব্যাটে। ওভার বাউন্ডারি অর্থাৎ ছক্কায়ও তামিম শীর্ষে। সর্বোচ্চ ৩৯টি ছয় মেরেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪টি ছক্কা মোহাম্মদ রফিকের ব্যাটে।

৭ উইকেট হারিয়ে ৪৯৩ রান তুলে ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস ছেড়েছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নামা বাংলাদশের শুরুটাও ভালো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৯৬ রান। তামিম ৬৭ ও সাইফ হাসান ২৫ রানে অপরাজিত আছেন।