প্রচ্ছদ দৈনিক খবর

প্রকল্পের ভেতরে লেপ-তোষকে মোড়ানো অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কুমিল্লায় মৎস্য প্রকল্পের ভেতর থেকে লেপ-তোষক মোড়াকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ মে) সকাল ৯টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুগন্ধা মৎস্য প্রকল্পের ভেতরে লেপ,

তোষক, বালিশ দিয়ে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, শনিবার সাড়ে ১০টায় স্থানীয়দের মাধ্যমে খবর পাই।

পরে ফোর্স গিয়ে তোশক খুলে দেখে এক নারীর রক্তাক্ত লাশ। ধারণা করা হচ্ছে, অন্য কোনো জেলা থেকে এনে মরদেহটি ফেলে যাওয়া হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।