প্রচ্ছদ দৈনিক খবর

পুলিশের ডিআইজির অনুরোধে বায়তুল মোকাররমে গিয়েছিলাম: মামুনুল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পল্টন থা’নায় হেফাজতের তা’ণ্ডবের ঘটনায় রি’মান্ড শুনানি চলাকালে হেফাজত ইস’লামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে বিচারক জিজ্ঞাসা করেন, আপনার কিছু বলার আছে?

বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির নেতা মামুনুল হক উত্তরে বলেন, বায়তুল মোকাররমের ঘটনার দিন আমি বাংলাবাজার ম’সজিদে ই’মামতি করছিলাম নামাজ বাদ ম’সজিদেই বসে ছিলাম। ওই সময় পু’লিশের এক ডিআইজি আমাকে ফোন করে বলেন, মামুনুল হক সাহেব আম’রা তো বিপদে আছি। বায়তুল মোকাররমে আপনাদের কর্মীদের সাথে আমাদের পু’লিশের সং’ঘর্ষ চলছে। ম’সজিদের ভেতরে আপনাদের অনেকে আ’ট’কা আছে। আপনি যদি সেখানে যেতেন তাহলে ভালো হতো। আমি তার অনুরোধে বায়তুল মোকাররমে যাই।

এরপর ২ মা’মলায় মামুনুল হকের ৭ দিনের রি’মান্ড মঞ্জুর করেন আ’দালত।

সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি শুনানি শেষে এ রি’মান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মোহাম্ম’দপুর ভাঙচুরের মা’মলায় ৭ দিনের রি’মান্ড শেষে সোমবার (২৬ এপ্রিল) আ’দালতে হাজির করা হয় হেফাজত নেতা মা’ওলানা মামুনুল হককে। এদিন মতিঝিল ও পল্টন থা’নার পৃথক ২ মা’মলায় তার ১০ দিন করে মোট ২০ দিন রি’মান্ড আবেদন করে সংশ্লিষ্ট মা’মলার ত’দন্ত কর্মক’র্তারা।

শুনানি শেষে পল্টন থা’নার মা’মলায় ৪ দিন ও মতিঝিল থা’নার মা’মলায় ৩ দিন করে মোট ৭ দিন রি’মান্ড মঞ্জুর করেন আ’দালত।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আ’দালতে পু’লিশ মামুনুলের গ্রে’ফতার ও ১০ দিনের রি’মান্ডের আবেদন করেন।

জানা যায়, মোহাম্ম’দপুর থা’নায় করা চু’রি ও মা’রধরের মা’মলায় মামুনুল হকের ১৯ এপ্রিল সাতদিনের রি’মান্ড মঞ্জুর করেন আ’দালত। সাতদিনের জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আ’দালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইস’লামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লা’ঠিসোটা, ধারালো অ’স্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অ’গ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় মতিঝিল থা’নায় মা’মলা করা হয়।

এছাড়া চলতি বছরের মা’র্চ মাসে বায়তুল মোকারমে হেফাজতের তা’ণ্ডবের ঘটনায় পল্টন থা’নায় আরেকটি মা’মলা করা হয়।

গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্ম’দপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে গ্রে’ফতার করা হয়েছে।