পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগণের জানমালের নিরাপত্তা বিধান তাদের দায়িত্বে। তাই প্রত্যাশা সংগত যে তারা দুষ্টের দমন আর শিষ্টের পালনকে মূলনীতি হিসেবে অনুসরণ করবে।
নতুন খবর হচ্ছে, মোটরসাইকেল আটকিয়ে কাগজপত্র দেখতে গিয়ে পুলিশের হাতেই ধরা পড়লো শরিফুল ইসলাম (২৪) নামের এক ভুয়া পুলিশ।
বুধবার (১২ মে) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের ধল্যা বাস স্ট্যান্ড এলাকায় ঘটে এ ঘটনা। আটক শরিফুল দিনাজপুর জেলার খানসামা উপজেলার খামারপাড়া বটতলা গ্রামের শাহিনুল ইসলামের ছেলে।













































