প্রচ্ছদ দৈনিক খবর

পিরোজপুরের পুকুরে মিললো আটলান্টিক মহাসাগরের ‘টারপোন’ মাছ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পিরোজপুরে পুকুরে মিলেছে আটলান্টিক মহাসগরের ‘টারপোন’ মাছ। শুক্রবার (২১ মে) এ মাছটি পাওয়া গেছে পৌর শহরের শিকারপুর এলাকার তানভীর আহম্মেদের পুকুরে।

ওই পুকুরের মালিক তানভীর আহম্মেদ জানান, সকালে আমা’র সম্মন্ধি (স্ত্রী’র বড় ভাই) মো. আজাদ হোসেন জাল দিয়ে বাড়ির পুকুরে মাছ ধরতে গেলে তার জালে ধ’রা পড়ে মাছটি ধ’রা পড়ে। অন্যান্য মাছ ধ’রার পরে অনেক সময় বেঁচে থাকলেও এ মাছটি ডাঙায় তোলার কিছু সময়ের মধ্যে মা’রা যায়।

মাছটির ওজন এক কেজির একটু বেশি। পরিবারের সদস্যরা দুপুরে মাছটি রান্না করে কিছু অংশ খান। এখন মাছটির মা’থা ও লেজসহ কিছু মাছ রয়েছে। মাছটি খেতে বেশ সুস্বাদু। মাছটি দেখতে অনেকটা ইলিশ মাছের মতো হলেও এর মুখ ও সামনের অংশ সম্পূর্ন আলাদা। নতুন ধরনের মাছ দেখে বিষয়টি তিনি মংস্য অফিসে জানান। এছাড়া তিনি ইন্টারনেটে সার্চে দিয়ে মাছটি আটলান্টিক মহাসাগরের ‘টারপোন’ মাছ বলে ধারণা করেন।

তিনি জানান, গত দু’বছর আগে চাষের উদ্দেশে তিনি দু’দফা কার্প জাতীয় মাছ ছেড়েছেন পুকুরে। তবে তার পুকুরে নদীর সঙ্গে কোনো নালা বা সংযোগ নেই।

পিরোজপুর সদর উপজে’লা মৎস্য কর্মক’র্তা জেরিন সুলতানা জানান, মাছটির খোঁজ নিতে আগামী দিন (শনিবার) ওই পুকুর পরিদর্শন সহ যাবতীয় তথ্য নিতে হবে। পুকুরের অবস্থানসহ সরেজমিন পরিদর্শন করে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।

জে’লা মৎস্য কর্মক’র্তা (ডিএফও) মো. আব্দুল বারী বলেন, এমন মাছের সন্ধান আমাদের দেশে এখানো মেলেনি। তবে পুকুরের অবস্থান পরিদর্শন করে মাছের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।