প্রচ্ছদ দৈনিক খবর

পল্লবীতে প্রকাশ্যে কোপানো সেই দুই যুবক গ্রেফতার

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজধানীর পল্লবীতে রাস্তায় ফেলে ছে’লের সামনে বাবাকে প্রকাশ্যে কু‌‌’পিয়ে হ’ত্যা মা’মলায় আরও দুই অ’ভিযু’ক্তকে গ্রে’ফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পু’লিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

গ্রে’ফতার ব্যক্তিরা হল-মোঃ সুমন বেপারী (৩৩) ও মোঃ রকি তালুকদার (২৫)।

বুধবার দিবাগত রাতে রাজধানীর পল্লবী ও রায়েরবাগ এলাকা হতে তাদেরকে গ্রে’ফতার করেছে গোয়েন্দা মিরপুর জোনাল টিম।

প্রসঙ্গত, ১৬ মে বিকাল ৪ টায় জমির বিরোধের বিষয়ে মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থা’নার ডি ব্লকের একটি গ্যারেজের ভিতর নিয়ে যায় অ’ভিযু’ক্তরা। সেখানে ধারালো অ’স্ত্র দিয়ে এলোপাতাড়ি কু‌‌’পিয়ে হ’ত্যা করা হয়। প্রকাশ্য দিবালকে লোমহর্ষক এ হ’ত্যাকা’ণ্ডের ঘটনায় ভিকটিমের মায়ের অ’ভিযোগের প্রেক্ষিতে ১৭ মে পল্লবী থা’নায় হ’ত্যা মা’মলা হয়।

গোয়েন্দা মিরপুর বিভাগের অ’তিরিক্ত উপ-পু’লিশ কমিশনার মো. আহসান খান জানান, ১৯ মে থেকে মা’মলার ত’দন্ত শুরু করে গোয়েন্দা মিরপুর জোনাল টিম। তথ্য প্রযু’ক্তির সহায়তায় যাত্রাবাড়ী থা’নার রায়েরবাগ এলাকায় অ’ভিযান চালিয়ে হ’ত্যার পরিকল্পনা ও নেতৃত্বদানকারী সুমনকে গ্রে’ফতার করা হয়। সুমনের দেওয়া তথ্য মতে পল্লবী থা’নার স্কুল ক্যাম্প কালাপানি এলাকা হতে অ’পর অ’ভিযু’ক্ত রকিকে গ্রে’ফতার করা হয়।

গ্রে’ফতার দুজনের প্রত্যেকের ১০ দিনের রি’মান্ড আবেদনসহ নথি আ’দালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এ হ’ত্যাকা’ন্ডের ঘটনা ত’দন্তকালে পল্লবী থা’না পু’লিশ ১৬ মে পল্লবী এলাকা হতে মো. মুরাদকে এবং ১৮ মে দিপুকে গ্রে’ফতার করে।

এদিকে সাহিনুদ্দিন হ’ত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রে’ফতার করেছে রেব। বৃহস্পতিবার (২০ মে) সকালে রেব সদর দফতর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এতথ্য নিশ্চিত করা হয়।

এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইস’লামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব।

বিষয়টি নিশ্চিত করে র‌্যা’­ব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, রেবের অ’ভিযানে ভৈরব থেকে এম এ আউয়ালকে গ্রে’ফতার করা হয়। তিনি রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবাকে নৃ’শংসভাবে কু‌‌’পিয়ে হ’ত্যাকা’ণ্ডের মূল পরিকল্পনাকারী ও হ’ত্যা মা’মলার ১ নং আ’সামি।