প্রচ্ছদ দৈনিক খবর

পরিচয় মিলল রোজিনার গলা চেপে ধ’রা সেই নারীর

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত সোমবার (১৭ মে) হে’নস্তার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায়, রোজিনা ইস’লামের গলা চেপে ধরছেন এক নারী। তিনি একজন অ’তিরিক্ত সচিব বলে গুঞ্জন ওঠে।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক কর্মক’র্তা নিশ্চিত করেছেন, হে’নস্তাকারী ওই নারী মাকসুদা সুলতানা পলি। এ ঘটনার ছবি প্রকাশ পাওয়ায় নিজেকে আড়ালে রাখতে চাচ্ছেন তিনি। বুধবার (১৯ মে) সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে পলির কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার অফিসে আসেননি তিনি। বুধবার সকালে অফিসে এলেও বেশিক্ষণ থাকেননি। এরপর দুপুরে আবার এসে কয়েক মিনিট পর বের হয়ে যান।

এ ঘটনা প্রসঙ্গে জানতে মাকসুদা সুলতানা পলির মোবাইল ফোনে কল করলে রিসিভ করেও কোনো কথা বলেননি তিনি। এরপর আরও কয়েকবার কল করা হলেও আর রিসিভ করেননি।