প্রচ্ছদ দৈনিক খবর

পদ্মায় ধরা পড়লো ২৫ কেজির বাঘাইর

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের অদূরের পদ্মা ও যুমনা নদীর মোহনা থেকে জেলে জাহিদ হালদারের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বড় বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয়েছে ৩৩ হাজার ৭শ ৫০ টাকা।

মঙ্গলবার (৮ জুন) সকালে দৌলতদিয়ার পদ্মা ও যমুনার মোহনায় জেলে জাহিদ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে আনা হলে নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১২শ টাকা কেজি দরে ৩০ হাজার টাকাই মাছটি কিনে নেন দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান, নূরু, আজগর ও সামছুল।

দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মৎস আড়তদার সম্রাট শাহজাহান বলেন, মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ১২শ টাকা কেজি দরে কিনে নেই। পরে মুঠোফোনে ঢাকার ব্যবসায়িদের কাছে ১৩শ ৫০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭৫০ টাকা বিক্রি করে দেয়।

এ বিষয়ে জেলা মৎস কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মা থেকে এখনো বড় বড় আকৃতির মাছ হারিয়ে যায়নি। প্রতিদিনই পদ্মায় বাগাইড়, পাঙ্গাশ, কাতল, আইড় ইত্যাদি প্রজাতির মাছ ধরা পড়ছে।