প্রচ্ছদ বিনোদন

নেই কোনো জাকজমক, করোনা পরিস্থিতিতে সাধারণ ভাবেই পালন করলেন জন্মদিন ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মুন্নি

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

দেখতে দেখতেই পার হয়ে গেল অনেকটা সময়। তার মধ্যে মেয়েরা খুব তাড়াতাড়িই বড় হয়ে ওঠে। ছোট্ট বেলায় যখন মেয়েদের আমরা দেখি আর যখন তারা কৈশোর ছোঁয় তখন এক বিস্তর পার্থক্য চোখে আসে। বজরঙ্গী ভাইজান ছবিতে সলমন খানের সঙ্গে অভিনয় করে চাঞ্চল্য তৈরি করেছিল এই মেয়ে। দেখতে দেখতে ১৩ তম শৈশব পার হারশালি মালহোত্রা। না কোনোরকম জাকজমক করে নয় মুন্নি খুব সাধারণ ভাবেই কেক কেটে পালন করলেন ১৩ তম জন্মদিন।

সময়ের অনেক বদল ঘটেছে। চেনা মুশকিল হয়েছে সেই ছোট্ট মুন্নিকে। এখন সেও যেরকম আর আগের মতো নেই লম্বা হয়ে গেছে সে তাঁর চুলও লম্বা হয়ে গেছে। তবে তাঁর মুখের মিষ্টি হাসি ইনোসেন্ট আগের মতোই আছে। মুন্নি ওরফে হর্ষালি মালহোত্রা একটা সময় সালমান খানের সঙ্গে ‘বজরঙ্গি ভাইজান’-এ অভিনয় করে সকলকে মুগ্ধ করে দিয়েছিল অভিনয়ের জাদুতে। তবে মুন্নি এখন সুন্দরী এবং তন্বী।

ছবিতে মুন্নির চরিত্র ছিল অন্যরকম গোটা ছবিতে মুন্নির কোনো সংলাপই ছিল না, তবে মুন্নির অভিনয় সকল দর্শকদের মনে জায়গা করে নেয়। সে তাঁর মিষ্টি হাসি আর ইনোসেন্ট মুখ নিয়ে ‘বজরঙ্গি ভাইজান’ মুভিকে একটি আলাদা মাত্রায় পৌঁছে দেয়।বজরঙ্গী ভাইজানের পর কুুবুল হ্যায়, লউট আও তৃষা-র মতো বেশ ২-৩ টি ধারাবাহিকে দেখা যায় হর্ষালীকে। তাঁর পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনেও দেখা যায় মুন্নিকে। বজরঙ্গি ভাইজানের মুন্নির চরিত্রে অভিনয় করে সেরা শিশুশিল্পী পুরস্কার জিতে নেন মুন্নি।

সেই মুন্নি আজ বেশ বড় হয়ে গেছে। এখন সে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় থাকেন। এই খুদে শিল্পী একটু বড় হয়েছে ঠিকই কিন্তু এতটাই লম্বা হয়ে গিয়েছেন যে বোঝার উপায় নেই বাচ্চা মেয়েটা এতটা বড় আর বুঝদার হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মুন্নি।

https://platform.instagram.com/en_US/embeds.js