প্রচ্ছদ দৈনিক খবর

নিষেধাজ্ঞা অমান্য করে চলছিল কোচিং, ৪০ হাজার টাকা জরিমানা

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বগুড়ায় করো’নাকালে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছিল কোচিং সেন্টার। প্রতিদিন প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীকে নিয়ে চলছিল ক্লাস। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে শহরের জলেশ্বরীতলা কালি মন্দিরের দক্ষিণে অরবিট কোচিং সেন্টারে অ’ভিযান চালান ভ্রাম্যমাণ আ’দালত। এ সময় অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জ’রিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আ’দালত পরিচালনা করেন জে’লা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অ’ভিযানে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা বলেন, সরকারি বিধিনিষেধ অমান্য করে ক্লাস চালু রাখায় অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জ’রিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অ’ভিযান অব্যাহত থাকবে। যেখানেই সরকারি বিধিনিষেধ অমান্য করে কোচিং পরিচালনা করা হবে সেখানেই অ’ভিযান চালানো হবে।

অরবিট কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থী বলেন, রোজার আগে থেকে শিক্ষকরা আমাদের ফোন দিয়ে জানান আবার ক্লাস শুরু হয়েছে। তাই আম’রা আবার পড়তে আসছি। আম’রা সকাল ৭টা থেকে পড়তে আসি।