প্রচ্ছদ দৈনিক খবর

নিউ মার্কেটের ঈদবাজার জমজমাট

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করো’না ভাই’রাস সংক্রমণের ভ’য়কে উপেক্ষা করে রাজধানীর নিউ মা’র্কে’টের ঈদবাজার এখন জমজমাট।

শনিবার (৮ মে) রাজধানীর নিউ মা’র্কে’টের বিপণিবিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনেই চলছে ঈদের কেনাকা’টা। এতে করো’না সংক্রমণের হার বেড়ে যাওয়ার আশ’ঙ্কা রয়েছে।
মা’র্কেট ঘুরে দেখা গেছে, প্রায় সব মা’র্কে’টেই ক্রেতাদের ভিড়। কিছু কিছু মা’র্কে’টে স্বাস্থ্যবিধি মানলেও অনেক মা’র্কে’টে ক্রেতা-বিক্রেতাদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। অনেককে শপিং ব্যাগের মতো মাস্ক হাতে নিয়ে ঘুরতে দেখা যায়। কিছু বিক্রেতা মাস্ক মুখে না রেখে কানের এক পাশে ঝুলিয়ে রেখেছেন।

নিউ মা’র্কে’টে আসা সুমাইয়া জামান বলেন, করো’নার কারণে লকডাউন দেওয়ায় সব মা’র্কেট বন্ধ ছিল। তখন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনা হয়নি। এখন সুযোগ পেয়ে করো’নার ঝুঁ’কির মধ্যেও ঘরের জরুরি জিনিসপত্র কিনতে বাজারে এসেছি।

আরেক ক্রেতা নিবেদিতা শাহা বলেন, ভেবেছিলাম দুপুরে মা’র্কে’টে ভিড় কম, কিন্তু এসে দেখি উল্টো অবস্থা। মা’র্কেটগুলোতে সামাজিক দূরত্ব, মুখে মাস্ক পরা এসব নিয়ম মানছেন না কেউ। ফলে করো’না ভাই’রাস ছড়িয়ে পড়ার আশ’ঙ্কা রয়েছে। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে নিজেদের বেঁচে থাকার স্বার্থে। তা না হলে আরও বড় বিপদ সামনে অ’পেক্ষা করছে।

এদিকে বিক্রেতারা বলছেন, ক্রেতারা মা’র্কে’টে আসা শুরু করেছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বাজার সমিতির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া রয়েছে। প্রত্যেক ক্রেতাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে এবং বিক্রেতারাও সেটি চেষ্টা করছেন।

আর সার্বিক পরিস্থিতি নিয়ে ঢাকা নিউ সুপার মা’র্কেট (দক্ষিণ) বণিক মালিক সমিতির সভাপতি মো, শহিদুল্লাহ বলেন, দীর্ঘদিন বন্ধের ফলে প্রয়োজনের তাগিদেই এখন মানুষ আসছে। আম’রা সবসময়ই ব্যবসায়ীদের সচেতন করছি স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রির জন্য। যারা মানছেন না তাদের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থাও নেওয়া হচ্ছে এবং আম’রা সচেতনভাবে ব্যবসা করতে অঙ্গিকারবদ্ধ।