প্রচ্ছদ দৈনিক খবর

নাটোরে অচিন পাখি, ঠোঁটে কাগজে লেখা চিরকুট

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

নাটোরের নলডাঙ্গা উপজেলায় এক কৃষকের বাড়িতে অচিন পাখির আগমন ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাখিটির ঠোঁটে ছিল আরবি ও বাংলা অক্ষরে লেখা চিরকুট।সোমবার (৩১ মে) দুপুরে উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষক সন্তোশ প্রামাণিকের বাড়ির টিনের চালায় এসে বসে পাখিটি। পাখিটি দেখতে কবুতরের মতো হলেও আসলে কী পাখি, তা কেউ বলতে পারেননি।

কৃষক সন্তোশ প্রামাণিকের স্ত্রী মানিকজান বলেন, ‘আমি পাখিটিকে প্রথমে দেখতে পাই। খাবার দিলে সেটি টিনের চালা থেকে মাটিতে নেমে আসে। পরে খাবার দিয়ে পাখিটিকে ধরে খাঁচায় বন্দি করা হয়। এ সময় দেখা যায়, পাখির ঠোঁটে আরবি ও বাংলা অক্ষরে হাতে লেখা কাগজের চিরকুট।’

সন্তোশ প্রামাণিক জানান, চিরকুটের নিচের অংশে বাংলা অক্ষরে দুটি মেয়ে ও দুটি ছেলের নাম লেখা। আর আরবি লেখা কেউ পড়তে পারেনি।বিষয়টি জানাজানি হলে আশপাশের গ্রামের শত শত নারী, পুরুষ ও শিশু এক নজর পাখিটি দেখতে ভিড় করে।