অনেক সময় দুধ গরম ক’রতে গিয়ে দেখা যায় সেটা ন’ষ্ট হয়ে গেছে। ন’ষ্ট হলেও সেই দুধ ফে’লে দেবেন না। কে’টে যাওয়া দুধেরও রয়েছে নানান ব্যবহার। জে’নে নিন কিভাবে কে’টে যাওয়া দুধের ব্যবহার করবেন :
# দুধ যদি ফেটে যায়, তা অনায়াসে সালাড ড্রেসিং-এর কাজে ব্যবহার ক’রতে পারবেন। তবে খেয়াল রাখবেন দুধটা যেন পাস্তুরাইজড মিল্ক না হয়।
# ঘরের দুধ ফেটে গেলে তা ফে’লে না দিয়ে চিজ বানিয়ে ফেলুন। কীভাবে ঘরে চিজ বানাবেন, তার রেসিপি ইন্টারনেটে সহজেই পেয়ে যাবেন।
# প্যানকেক, কেক এবং ওয়াফেল-এর মতো অনেক ডেজার্টেই ফেটে যাওয়া দুধ দিতে হয়। তাই দুধ ফেটে গেলে ডেজার্ট তৈরি ক’রতে পারেন।
# ন’ষ্ট হয়ে যাওয়া দুধ আপনি খেতে না পারলেও আপনার পোষা বেড়ালটা কিন্তু ভালোবেসেই খাবে। কারণ ন’ষ্ট দুধের গন্ধ ওদের ভালো লাগে।
# ন’ষ্ট দুধ আপনার ত্বকের জন্য কিন্তু দারুণ উপকারী। কে’টে যাওয়া দুধ মুখে ফেস মাস্কের মতো লা’গিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, ত্বক ঝলমল করে উঠবে।
# বাগানে গাছের গোড়ায় ন’ষ্ট দুধ দিলে আপনাকে সার দিতে হবে না। দেখবেন আপনার ন’ষ্ট হয়ে যাওয়া দুধেই কীভাবে চারাগাছগুলো তরতরিয়ে বাড়তে থাকে।













































