নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘ’টনায় নুরজাহান (৩২) নামের এক গৃহবধূ নি’হত হয়েছেন। নুরজাহান উপজে’লার গড়মাটি মুচিপাড়া গ্রামের মিলন উদ্দিনের স্ত্রী’। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজে’লার গড়মাটি মুচিপাড়া এলাকায় পাবনাগামী আলুবোঝাই ট্রাকের (খুলনা মেট্রো ট-১১-১৬৩২) চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নি’হত হন।
নি’হতের স্বামী মিলন জানান, তার সামনেই স্ত্রী’ নুরজাহান ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃ’ত্যুবরণ করেন। সকালে স্ত্রী’ ও ২ সন্তানকে সাথে নিয়ে মহাসড়কের পাশে সবজি জমিতে ভেণ্ডি তোলার জন্য যাচ্ছিলেন মিলন। সেসময় তিনি ও পুত্র মোহিন (১৪) মহাসড়ক পার হয়ে যান।
তবে স্ত্রী’ নুরজাহান ও কন্যা জান্নাতুল (৪) মহাসড়ক পার না হয়ে পারাপারের অ’পেক্ষায় দাঁড়িয়েছিলেন মহাসড়কের পাশেই। হঠাৎ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে স্ত্রী’ ও কন্যা জান্নাতুলের দিকে ধেয়ে আসে। ওই সময় মৃ’ত্যু নিশ্চিত ধারণা করে স্ত্রী’ নুরজাহান তার কন্যা জান্নাতুলের হাত ধরে দূরে ফেলে দেওয়ামাত্রই ট্রাকের চাকায় পিষ্ট হন নুরজাহান। রাস্তার মাঝে ট্রাকটি উল্টে যায়। এ কারণে নাটোর-পাবনা মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বনপাড়া হাইওয়ে থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা খন্দকার শফিকুল ইস’লাম জানান, নুরজাহান নামে এক মহিলা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা’রা গেছেন। ট্রাকটি আ’ট’ক করা হয়েছে।











































