প্রচ্ছদ দৈনিক খবর

ধারে ক্রিকেটার নেবে রাজস্থান রয়্যালস!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনাভীতি, বায়োবাবল, চোট….তিন সমস্যায় জর্জরিত রাজস্থান রয়্যালস। আসরের মাঝপথে চরম বিপাকে সাঞ্জু স্যামসানের দল। বিদেশি ক্রিকেটারদের দল ত্যাগে সেরা একাদশ সাজাতে হিমসিম খেতে হচ্ছে ফ্র‍্যাঞ্চাইজিটিকে। অগত্যা অন্য দলের থেকে ক্রিকেটার ধার করতে হচ্ছে একবারের চ্যাম্পিয়ন দলটিকে।

জোফরা আর্চার, বেন স্টোকস, অ্যান্ড্রু টাই, লিয়াম লিভিংস্টোনরা চলে যাওয়ায় মরু অঞ্চলের ক্লাবটির কাছে বিদেশি ক্রিকেটার বলতে শুধু রয়েছেন চারজন। মোস্তাফিজুর রহমান, জশ বাটলার, ক্রিস মরিস আর ডেভিড মিলার। এমতাবস্থায় অপশন বাড়াতে বাকি ফ্র‍্যাঞ্চাইজিগুলোর কাছে হাত পাততে হচ্ছে স্যামসানদের। শোনা যাচ্ছে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দারাবাদের সাথে যোগাযোগ করা হয়েছে রয়্যালসের তরফে।

তবে, ধারে ক্রিকেটার ভেড়ানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম-কানুন নির্ধারণ করে দেওয়া রয়েছে আইপিএল কমিটির পক্ষ থেকে। গ্রুপ পর্বের ২০তম ম্যাচের পরের দিন সকাল ৯টা থেকে ৫৬তম ম্যাচের দুপুর পর্যন্ত ক্রিকেটার দলে নিতে পারবে যেকোন দল। তবে, যাকে নেওয়া হবে তার সম্মতি আবশ্যক, সাথে চলতি মৌসুমে ২টির বেশি ম্যাচ খেললে তাকে বিবেচনায় রাখা যাবে না। পাশাপাশি সে তার ঘরোয়া দলের বিপরীতেও খেলতে পারবে না।

৩ জনের বেশি ক্রিকেটার ধার করা যাবে না। এছাড়া কোভিডবিধির কারণে বেশ কিছু জিনিস খতিয়ে দেখা হবে কমিটির পক্ষ থেকে। রাজস্থান ইতিমধ্যে তাদের ১৪ ম্যাচের ৫টিতে অংশ নিয়ে ২ জয় আর ৩ হারে পয়েন্ট তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে। দলের একজন কর্মকর্তা স্বনামধন্য এক ক্রিকেট সংবাদমাধ্যমে বলেছেন, দলের পক্ষ থেকে ক্রিকেটার লোনের ব্যাপারটি ক’দিন আগে জানানো হয়েছে। অবশ্য ম্যানেজমেন্ট এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।আরেক আধিকারিকের ভাষ্য,

‘আমরা যথাসম্ভব চেষ্টা করব ২/৩ ক্রিকেটার ধার করার। মনোজ বাদালে নামের ফ্র‍্যাঞ্চাইজিটির পেছনে সিংহভাগ বিনিয়োগ যিনি করেছেন, ধারের খবর প্রকাশিত হওয়ার পরে তাঁর পক্ষ থেকে এখন অব্দি কোন সাড়া পাওয়া যায়নি বলেও জানা গেছে।