প্রচ্ছদ দৈনিক খবর

ধরো তোমার প্রেমে পড়লাম আর উঠলামই না, মাহির স্ট্যাটাস ঘিরে জল্পনা তুঙ্গে

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

কিছুদিন আগে ঘটা করে এক ফেসবুক স্ট্যাটাসে পাঁচ বছরের সংসার ভাঙার খবর দেন ঢাকাই সিনেমা’র জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সিলেটের ব্যবসায়ী স্বামী মাহমুদ পারভেজ অ’পুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার খবর জানিয়ে

গত ২২ মে দিবাগত রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্য’র্থতা।এ ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন অরেকটি স্ট্যাটাস দিয়ে ভক্তদের মা’থা ঘুরপাক খাইয়ে দিলেন এই চিত্রনায়িকা। বিয়ের ‘আবহমাখা’ একটি ছবি পোস্ট করেছেন তিনি।

গেল শুক্রবার (১১ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টের ক্যাপশনে এই নায়িকা লিখেছেন, আমি তোমাকে গানে, সিনেমায় এমনকি সব জায়গায় অনুভব করি, আলহাম’দুলিল্লাহ।এরপরে ১৩ জুন নায়িকা আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেন- ধরো তোমা’র প্রে’মে পড়লাম আর উঠলামই না।

মেহেদি রাঙা হাত, পরনে লাল কাতান শাড়িতে ছবি ও ক্যাপশন দেখে তার ভক্তদের মা’থায় নতুন ভাবনা ঘুরপাক খাচ্ছে। তবে কি মাহি আবারো বিয়ে করেছেন? এমন প্রশ্ন অনেক ভক্তদের। অনেকে মাহির সেই ছবির নিচে কমেন্টে লিখেছেন, মাহি কি বিয়ে করেছেন নাকি।

যদিও মাহির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তাকে ফলো করেন কিংবা ফলো করেন না তারাও নতুন হিসাব কষছেন। মাহি কি আবার বিয়ে করেছেন? এছাড়া পোস্ট করা ছবি ও ক্যাপশনের বি’ষয়ে ভক্তদের কমেন্টসের এখনো কোনো উত্তর দেননি মাহি।