বাংলা ম্যাগাজিন রিপোর্ট:- নির্বাচনে জয় পরাজয় থাকবেই। পরাজয়ের শক্ত ভিত্তিই তৈরী করে দেবে কাঙ্খিত বিজয় অর্জনের প্রেরণা। অনেক প্রার্থী বলে থাকেন ফলাফল মেনে নেওয়ার মানসিকতা আছে। তবে বাস্তবতা ভিন্ন।
নতুন খবর হচ্ছে, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আম’রা একটি কল্যাণকর রাষ্ট্র চাই, যেখানে গণতন্ত্র ও সুশাসন থাকবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন জরুরি।
গতকাল বুধবার দুপুরে পুরানা পল্টনে বাংলাদেশ পিপলস্ পার্টির (বিপিপি) উদ্যোগে ‘সুশাসনে গণতন্ত্রের বিকল্প নেই’- শীর্ষক আলোচনা সভা এবং গরিব-অসহায়দের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অ’তিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।













































