বাংলদেশের গানের পাখি বলা হয় ন্যান্সিকে। তাঁর গান মানেই শ্রোতা মহলে আলোচনার ঝর। ২০১১ সালের প্রজা’পতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে তিনি প্রথমবারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
নতুন খবর হচ্ছে, সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও তার স্বামী নাজিমুজ্জামান জায়েদ অনেকদিন ধরেই একসঙ্গে থাকছেন না।
রোববার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফেসবুকে ন্যান্সি লিখেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমা’র এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রী’র বাইরেও আম’রা দীর্ঘদিনের বন্ধু, কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাট’কী’য়ভাবে বলব না- আম’রা আজীবন বন্ধু থেকে যাব…।












































