সুশাসনের স্বার্থে অ’প’রাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘দু’র্নীতি ও অ’পকর্মের বি’রুদ্ধে সরকার নিজ দলেরও কাউকে ছাড় দিচ্ছে না।’
ওবায়দুল কাদের বলেন, ‘দেশের ইতিহাসে বিএনপির মতো ব্যর্থ বিরোধী দল একটিও নেই। বিএনপির গলাবাজি করলেই সরকার জনবিচ্ছিন্ন হবে না।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব আন্দোলনের কথা বলছেন, কিন্তু আন্দোলন করার মতো শক্তি ও সাম’র্থ্য কি তাদের আছে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস’লাম আলমগীরের কাছে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘যারা দলের চেয়ারপারসনের মুক্তির জন্য একটা মিছিল পর্যন্ত করতে পারেনি, তাদের মুখে আন্দোলন-সংগ্রামের কথা মানায় না। বিএনপির আন্দোলনে জনগণ এখন আর সাড়া দেয় না। তাদের আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনই সার।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনই যদি মাপকাঠি হয়, তাহলে সাম্প্রতিকালের প্রায় সব নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ই প্রমাণ করে এ দেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনের সঙ্গে আছে। পরবর্তী সাধারণ নির্বাচন যথাসময়ে হবে এবং তখনই প্রমাণিত হবে এ দেশের জনগণ শেখ হাসিনা সরকারের সঙ্গে আছে কী’ নেই।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘গণমাধ্যমে যেন দু’র্নীতি প্রকাশ না পায়, সেজন্য না কি গণমাধ্যমের ওপর আ’ঘাত হেনেছে সরকার। তাহলে বিএনপি আমলে যে সাংবাদিক শামসুর রহমান, মানিক সাহা, হু’মায়ুন কবির বালুসহ বেশ কিছু সাংবাদিককে নৃ’শংসভাবে হ’ত্যা করা হয়েছিল, অনেককে নি’র্যাতন করা হয়েছিল, তাহলে কি বিএনপি তাদের দু’র্নীতি ঢাকতেই এসব সাংবাদিকদের নৃ’শংসভাবে হ’ত্যা ও নি’র্যাতন করেছিল?’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনার সরকার কোনো দু’র্নীতিকে প্রশ্রয় দেয় না, দু’র্নীতি ও অনিয়মের বি’রুদ্ধে সরকারের অবস্থান অ’ত্যন্ত কঠোর ও সুস্পষ্ট। আওয়ামী লীগের শিকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। প্রতিটি দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগই সর্বপ্রথম মানুষের পাশে দাঁড়িয়েছে।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনগণের সম’র্থন নিয়েই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সাম্প্রতিককালে স্থানীয় সরকার নির্বাচন ও বিভিন্ন উপনির্বাচনে বিএনপির ভরাডুবিই প্রমাণ করে জনগণ তাদের সঙ্গে নেই। তারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত এবং তাদের নেতিবাচক রাজনীতির কারণে জনগণের থেকে বিচ্ছিন্ন।’
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এখন অন্ধকার নেই বরং বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় সরকার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় যে অন্ধকারে রেখে যায়, সেখান থেকে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন আলোর পথে এগিয়ে যাচ্ছে। করোনার ধাক্কা সামলে বাংলাদেশের অর্থনীতি এখন গতিশীল। করোনা সংকটেও জনগণের মা’থাপিছু আয় দুই হাজার ২২৭ ইউএস ডলারে পৌঁছেছে।’













































