প্রচ্ছদ দৈনিক খবর

দেশে ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলো, শনাক্ত ১৬৮২

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

ধারাবাহিকভাবে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৮৩৩ জনের।

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৮২ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭০ হাজার ৮৪২ জনে।

আজ শুক্রবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ২৪ ঘন্টায় ১৭,০১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতের শনাক্ত ৯.৮৯ শতাংশ।