প্রচ্ছদ আবহাওয়া

দেশে আজ যে সময়ে দেখা যাবে চন্দ্রগ্রহণ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

আকাশ পরিষ্কার থাকলে আজ বুধবার (২৬ মে) সন্ধ্যা ৬টার পর বাংলাদেশে দেখা যাবে চন্দ্রগ্রহণ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপচ্ছায়ায় চাঁদের প্রবেশ ঘটবে দুপুর আড়াইটার পর।

আবহাওয়া অফিসের তথ্যমতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অ’তি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ইয়াস আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অ’তিক্রম করতে পারে।

ফলে বাংলাদেশের আকাশে মেঘ রয়েছে। গ্রহণের সময়ও যেসব অঞ্চলের আকাশে মেঘ থাকবে, সেখান থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে মেঘ সরে গেলে দেখে যাবে।দেশের যেসব অঞ্চল থেকে যখন চন্দ্রগ্রহণ দেখা যাবে সেসব তথ্য তুলে ধরে জলবায়ু মহাশাখা জানিয়েছে,

২৬ মে চন্দ্রগ্রহণ শুরু হবে ঢাকায় বেলা ২টা ৪১ মিনিটে শুরু হবে এবং শেষ হবে ৩টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু হবে বেলা ২টা ৪২ মিনিট ৪২ সেকেন্ডে এবং শেষ হবে ৩টা ৫৩ মিনিটে। চট্টগ্রামে বেলা ২টা ৩২ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হবে এবং শেষ হবে ৩টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে।

সিলেটে শুরু হবে বেলা ২টা ৩৭ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ হবে ৩টা ৪৭ মিনিট ৩৬ সেকেন্ডে। খুলনায় শুরু হবে বেলা ২টা ৪২ মিনিট ২৪ সেকেন্ড এবং শেষ হবে ৩টা ৫২ মিনিট ৪২ সেকেন্ডে। বরিশালে শুরু হবে বেলা ২টা ৩৯ মিনিটে

এবং শেষ হবে ৩টা ৫৩ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে শুরু হবে বেলা ২টা ৪৮ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে ৩টা ৫৯ মিনিট ১২ সেকেন্ডে। আর রংপুরে শুরু হবে বেলা ২টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে এবং শেষ হবে ৩টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ডে।