জ্যৈষ্ঠের মধ্যভাগে দেশজুড়ে বয়ে চলা প্রচণ্ড তাপপ্রবাহে অ’তিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দু’দিন এই তাপমাত্রা কমলেও আবারও মা’থা চাড়া দিয়ে উঠেছে গা-জ্বালা গরম।
তবে দেশবাসীকে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। গরমের এই ভোগান্তি এ বছরের মতো শেষ হতে চলেছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষাবাহী বায়ুমণ্ডল বঙ্গোপসাগরে অগ্রসর হচ্ছে।
ফলে দু-তিন দিনের মধ্যে তা কক্সবাজার উপকূলে পৌঁছাবে। তা ধীরে ধীরে বিস্তার লাভ করবে পুরো দেশজুড়ে। ৩ জুনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের টেকনাফ উপকূলে পৌঁছাতে পারে।
জুনের মাঝামাঝি নাগাদ মৌসুমি বায়ু গোটা দেশে ছড়িয়ে যেতে পারে। আবহাওয়াবিদ ওম’র ফারুক বলেন, মৌসুমি বায়ু যখন পুরো বাংলাদেশের আকাশে বিস্তার লাভ করবে, তখন বৃষ্টিপাত বাড়বে।
তিন দিনের মধ্যে হয়তো এ বায়ু উপকূল স্প’র্শ করবে। ধীরে ধীরে এটা উত্তর দিকে অগ্রসর হবে। এভাবে এটা পুরো দেশে বিস্তার ঘটাবে। তিনি বলেন, এখন বলা যায় তাপপ্রবাহ বিদায় নিচ্ছে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরো দেশে বিস্তারে অনেক সময় জুনের মাঝামাঝি সময়ও লেগে যায়। বিস্তার লাভ করলে হয়তো তাপপ্রবাহ থাকবে না। বৃষ্টিপাত কম হলে তাপপ্রবাহ হয়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না, দু-একদিন পর তাপপ্রবাহ কে’টে যায়।













































