প্রচ্ছদ দৈনিক খবর

দূরপাল্লার বাস চলাচল নিয়ে যা জানা গেল

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টদের ভোগান্তির কথা বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর অনুমতি দেওয়া হতে পারে। সীমিত পরিসরে এসব বাস চলার অনুমতি দেওয়া হবে। তবে লঞ্চ ও ট্রেন চালুর বিষয়ে কিছু জানা যায়নি। যদিও লঞ্চ চালুর দাবিতে আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছেন মালিক-শ্রমিকর।

জানা গেছে, মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করায় সীমিত পরিসরে দূর পাল্লার বাস চলাচল করতে দেওয়ার জন্য প্রস্তাবনা তৈরির কাজ চলছে মন্ত্রিপরিষদ বিভাগে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে চলমান দফার ‘লকডাউন’ শেষে ২৪ মে থেকে দূর পাল্লার বাস সীমিত পরিসরে চালু হতে পারে।

সূত্র জানায়, লকডাউন আর বাড়ছে কিনা সে বিষয়ে রোববার (২৩ মে) সিদ্ধান্ত নেওয়া হবে। না বাড়লে সোমবার থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে সবকিছু শুরু হবে। এরপর স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রাখাসহ ৬০ শতাংশ বেশি ভাড়া নিয়ে দূর পাল্লার বাস চলতে দেওয়া হতে পারে। এ ছাড়া বাস জীবাণুমুক্ত করা, মাস্ক পরিধান, স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হবে।

চলমান বিধিনিষেধের মধ্যে প্রথমে গণপরিবহন বন্ধ রাখা হলেও পরে জেলার ভেতরে বাস চলাচলের অনুমতি দেয় সরকার। এক্ষেত্রে অর্ধেক আসন ফাঁকা রেখে বাস-মিনিবাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়। আর নির্ধারিত ভাড়ার চেয়ে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়।