প্রচ্ছদ দৈনিক খবর

দুই নারী ক্রিকেটার করোনায় আ’ক্রা’ন্ত, শ’ঙ্কা ওমিক্রনের

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

বিশ্বকাপ বাছাই শেষে জিম্বাবুয়ে থেকে ফেরা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য করোনায় আ’ক্রা’ন্ত হয়েছেন। তারা করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্র’নে আ’ক্রা’ন্ত কিনা তাখতিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর।

এরই মধ্যে তাদের নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গতকাল সোমবার তাদের নমুনা সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, গত ১ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে থেকে দেশে ফেরেন নারী ক্রিকেট দল। পরে তাঁদের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।

সেখানেই তিন দফায় ১,৩ ও ৫ ডিসেম্বর আরটি-পিসিআরে সবার নমুনা পরীক্ষা করা হয়। শেষ পরীক্ষায় ২ জনের ফলাফল পজিটিভ আসে। বর্তমানে সবাই আইসোলেশনে। আক্রান্ত দুজনের সঙ্গে কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। কি কি উপসর্গ রয়েছে সেগুলোও দেখা হচ্ছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমরানের প্রকোপ দেখা দেওয়ার পর ছড়িয়ে পড়ে ওই অঞ্চলের ছয় দেশে। যাদের সঙ্গে আপাতত সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশগুলো।

ধরনটি এখন পর্যন্ত ইউরোপ, আমেরিকা থেকে শুরু এশিয়ার ভারতসহ অন্তত ৪০টি দেশে শনাক্ত হয়েছে। এমতাবস্থায় জিম্বাবুয়ে থেকে আসা নারী ক্রিকেটারদের মাধ্যমে দেশে ওমিক্রন প্রবেশের শঙ্কা তৈরি হয়েছে।

এর আগে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় বাতিল হয়ে যায় জিম্বাবুয়েতে চলতে থাকা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। এক ম্যাচ বাকি থাকতেই পরদিনই দেশের উদ্দেশে রওনা দিয়েছিল নিগার সুলতানরা দল।