আগামী মাসেই মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ম’রীচিকা’। এটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। গতকাল সন্ধ্যায় সিরিজটির ট্রেলার অবমুক্ত হওয়ার পর থেকে রীতিমত প্রশংসায় ভাসছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গ্রুপে চলছে রীতিমত তোলপাড়।সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ওটিটি প্লাটফর্ম চরকি’তে মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত এই সিরিজটি। এতে অ’ভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি, ফারহান আহমেদ জোভান, ফারজানা রিক্তা প্রমুখ।
গল্পে একজন পু’লিশ অফিসারের চরিত্রে অ’ভিনয় করেছেন সিয়াম। তাকে দেখা যাবে একজন সাব ইন্সপেক্টরের চরিত্রে। তিনি বলেন, এখন পর্যন্ত দর্শক সাড়া বেশ ভালো। সবাই বেশ আগ্রহ নিয়ে দেখছেন ট্রেলারটি এবং কাজটির অ’পেক্ষায় আছেন। আমি বলবো, খুবই সুন্দর একটা কাজ হয়েছে। এখানে যারাই অ’ভিনয় করেছেন প্রত্যেকেই দারুণ পারফর্মা’র। দর্শকরা হতাশ হবেন না।
তিনি আরও বলেন, সিনেমা’র বাইরে অনেক কাজের প্রস্তাব পেয়েছি কিন্তু করা হয়নি। কিন্তু এই কাজের প্রস্তাব পাওয়ার পর আর না করতে পারিনি। গল্প শুনেই আমি এক কথায় হ্যাঁ বলে দেই, এই কাজটি আমাকে করতে হবে।
আর শিহাব শাহীন ভাই আমা’র ভীষণ পছন্দের একজন মানুষ যিনি আমাকে সবসময় নানাভাবে সাপোর্ট করেন। যার কাছে আমি অনেক কিছু শিখেছি, এখনও শিখি। উনার কাজ স’ম্পর্কে আমা’র নতুন করে বলার কিছু নেই, সেটা দর্শকরাই ভালো জানেন। উনার সাথে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে।
এছাড়াও এই টিমে আমা’র কাছের অনেক মানুষজনই আছেন নিশো ভাই, জোভান, মাহি, রিক্তা; সবার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে আমা’র অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। শুধু এটুকুই বলবো, দর্শকরা এমন কিছু পেতে যাচ্ছেন, যা এর আগে ভাবেনি।













































