দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল,
চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যস্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অ’পরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,আজ লঘুচাপের বাড়তি অংশ বিহার হতে আসাম অ’তিক্রম করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে।
অ’পর লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং সৈয়দপুরে ৩৫ দশমিক ৭ মিলিমিটার এবং সর্বনি¤œ সিলেটে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সূর্যোদয় সন্ধ্যা ৬ টা ৪৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১১ মিনিটে। সূত্র: বাসস













































