শরীর নিয়ে বিরুপ মন্তব্যের জবাবটা ভালো’ভাবেই দিলেন ভা’রতীয় বাংলা সিনেমা’র অ’ভিনেত্রী শ্রীলেখা মিত্র। অ’ভিনেত্রী ও বিজেপি সম’র্থক রিমঝিম মিত্রের মন্তব্যের সমালোচনা করে বুধবার বামপন্থী এই অ’ভিনেত্রী বলেন, এ শরীরের প্রত্যেকটা ভাঁজ একান্ত আমা’র।
টালিগঞ্জের ভিতরে বা বাইরে, শরীরের আকার ও গঠন নিয়ে কটূক্তি শুনতে অভ্যস্ত শ্রীলেখা। কখনও শুনতে হয়েছে ‘মোটা’, কখনও বা ‘এত তো শরীর চর্চা করেন, কই কমেননি তো একটুও’।বুধবার সেই কথাগুলোর জবাব দিলেন তিনি। ছবি দিলেন ফেসবুকেও। শুধু ছবি নয়, অ’ভিনেত্রী রিমঝিম মিত্রের করা মন্তব্যকেও সামনে এনেছেন শ্রীলেখা। গত মা’র্চে ওই মন্তব্য করেছিলেন রিমঝিম।
রিমঝিম লিখেছিলেন, ‘থলথলে বৌদি আমায় ব্লকিয়েছে। কম’রেট মাংস পিণ্ড কি এটা ঠিক করল আমা’র সঙ্গে’? একটি কাঁধ খোলা জামা পরে ছবি দিয়ে এবার শ্রীলেখা লিখেছেন,এই পোশাকের ট্যাগটা এখনও রয়ে গিয়েছে। বাইরে কখনও পরিনি। দিনের পর দিন ইন্ডাস্ট্রির এবং সাধারণ মানুষরা বডি শেমিং করেছে তথাকথিত ‘মোটা’ হওয়ার জন্য। দিদি এত জিম করেন কমেনি একটুও। আমা’র থেকে বেশি যেন বাকিদের বারোমাসের সমস্যা এটা।’ তিনি লিখেছেন, ‘আমি তো স্বঘোষিত ফুডি এবং জিন বা খাবার হ’জম করার শক্তি যাই বলুন না কেন আমি জানি আমি গোলগাল।
যাক গে আমি নিয়মিত শরীরচর্চা করি আর জো’র গলায় বলতে পারি ৪০ বছরের মাঝামাঝি এসে ২০ বছর বয়সের থেকেও বেশি ফিট আছি। তখন কাজ হারাবার ভ’য়ে হাঁটুর ব্যথা পর্যন্ত লুকিয়ে কাজ করতাম। এখন তা আর নেই।’ শ্রীলেখা লিখেছেন, ‘সবশেষে এখন একটাই কথা বলতে চাই আমা’র এই পোশাকটি ফিট হয়েছে আর এ শরীরের প্রত্যেকটা ভাঁজ একান্ত আমা’র।
বিষয়টা ফিট থাকার ফ্যাট নয়। ঘূর্ণিঝড় ইয়াস থেকে সুরক্ষিত থাকুন।’ নিজের এই পোস্ট স’ম্পর্কে শ্রীলেখা ফোনে জানান, কোনও নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে কথাটি তিনি লেখেননি। যারা কোনও মানুষকে তাঁর শরীর নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেন তাদের জবাব দিয়েই পোস্টটি দিয়েছেন তিনি।













































