প্রচ্ছদ দৈনিক খবর

তৃণমূলে যোগ দিয়েও রাজনীতি থেকে দূরে কেন ইন্দ্রানী হালদার?

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

পশ্চিমবঙ্গের চিত্রনায়িকা ও ছোট পর্দার জনপ্রিয় অ’ভিনেত্রী ইন্দ্রানী হালদার। বেশ কয়েক বছর আগে তৃণমূলের ব্রিগেড মঞ্চে মমতা ব্যানার্জীর উপস্থিতিতে জোড়া ফুল শি’বিরে যোগ দিয়েছিলেন অলটাইম ক্রাশ ইন্দ্রানী।

এছাড়া বহুবার তাকে বিভিন্ন রাজনৈতিক সমাবেশে মুখ্যমন্ত্রীর পাশেই দেখা গেছে তাকে। গেলো বিধানসভা নির্বাচনে বহু তারকা দলটিতে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে অংশ নিয়েছেন। কেউ আবার প্রার্থীও হয়েছেন। নির্বাচনী প্রচারণাতেও সরব ছিলেন অনেকে।

কিন্তু এসবের কোনোটাতেই দেখা মেলেনি ইন্দ্রানী হালদারের।জাতীয় পুরস্কারপ্রাপ্ত অ’ভিনেত্রীকে কেন রাজনীতিতে দেখা মিলছে না সেকথা নিজেই জানালেন হালের হিট ধারাবাহিক ‘শ্রীময়ী’র নাম ভূমিকায় অ’ভিনয় করা ইন্দ্রানী।

তার ভাষ্য, কাজের ব্যস্ততার কারণেই রাজনীতি থেকে দূরে রয়েছি।ইন্দ্রানী জানালেন, লোকসভা-বিধানসভা কোনো নির্বাচনেই প্রার্থী হননি তিনি একমাত্র শুটিংয়ের জন্যই। এছাড়া তিনি তৃণমূলের একজন সাধারণ সদস্য। কোনো পদে নেই।

তিনি আরও জানালেন, সাধারণত মমতা ব্যানার্জীই বলে দেন কে তৃণমূলের সদস্য হবেন। সব তার মুখের কথাতেই হয়। আলাদা করে কোনোরকম ফর্ম ফিলাপ করে যোগদান হয় না