প্রচ্ছদ দৈনিক খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে সমস্যায় পড়বে ভারত

2
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ জুন থেকে ইংল্যান্ডের সাউদাম্পটনে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নসশীপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে ভারত।ঐতিহাসিক সেই টেস্টের আগে ভারতে মধুর সমস্যা খুঁজে পেয়েছেন কিউই অলরাউন্ডার কলিন ডি গ্র‍্যান্ডহোম।

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ভরাডুবি ছাড়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরোটা সময় বেশ দাপটের সাথেই কেটেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের। তবে নিজেদের খেলা সর্বশেষ দুই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে দূর্দান্ত দুই সিরিজ জয়ে একটু বিশেষ মাহাত্ম্য রয়েছে ভারতের কাছে। অপেক্ষাকৃত আনকোরা আর তরুণ তুর্কীরাই এই দুই সিরিজে ব্যাটে বলে আলো ছড়িয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছিলো।

ফলে পরীক্ষিত তারকাদের সাথে একাধিক নতুন ম্যাচ জেতানো খেলোয়াড় যুক্ত হয়েছে তাদের শিবিরে। তবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের অলরাউন্ডার কলিন ডি গ্র‍্যান্ডহোম মনে করছেন, অতি তারকার ভিড়ে সেরা একাদশ নির্বাচনেই ঝামেলায় পড়তে হবে দলটিকে। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিউই অলরাউন্ডার বলেছেন,

“ভারতীয় দলে একাধিক ‘ম্যাচ উইনার’ ক্রিকেটার রয়েছে। পেস বোলিং কিংবা স্পিন দুই বিভাগেই একাধিক তারকা ক্রিকেটার রয়েছে তাদের। তাই আমি মনে করি চূড়ান্ত একাদশ নির্বাচন করা ওদের জন্য বেশ কঠিন কাজ হবে।