প্রচ্ছদ আবহাওয়া

টানা ১২ ঘণ্টা তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

গত কয়েক দিন ধরে তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চল। কোথাও কোথাও একপশলা বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমেনি। এরই মধ্যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস।

নতুন খবর হচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। রাতে সেটি নিম্নচাপে পরিণত হবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার উত্তর আন্দামান সাগর এবং আশেপাশের এলাকায় ওই লঘুচাপের তৈরি হয়। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে ‘ইয়াস’।রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন,

ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ, ওড়িষ্যা ও বিহার উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে। বাংলাদেশের খুলনা উপকূলেও আ’ঘাত হানার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ টানা ১০ থেকে ১২ ঘণ্টা তা’ণ্ডব চালাতে পারে।