চুলওয়ালাদের তুলনায় টাক মা’থার মানুষের করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হবার সম্ভাবনা আড়াইগুণ বেশি বলে সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে। যু’ক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড বায়োলজি ইনকরপোরেশনের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
যু’ক্তরাজ্যভিক্তিক গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, গবেষকরা চুলপড়া রোগে আ’ক্রান্ত পুরুষদের সঙ্গে করো’না ইনফেকশনের গভীর স’ম্পর্ক খুঁজে পেয়েছেন। গবেষকরা বলছেন, এন্ড্রোজেনেটিক এলোপেসিয়া নামের একটি জিনের কারণে চুল পড়ে যায়। অন্যদিকে এন্ড্রোজেন হরমোন করো’নাভাই’রাসের উদ্দীপক হিসেবে কাজ করে।
গবেষণায় দেখা গেছে, যু’ক্তরাষ্ট্রে করো’নাভাই’রাসে আ’ক্রান্ত হয়ে যেসব পুরুষ হাসপাতা’লে ভর্তি হয়েছিলেন, তাদের অধিকাংশের টাক রয়েছে। ৬৫ জনের ওপর চালানো ওই গবেষণায় আরও দেখা যায়, করো’নায় আ’ক্রান্ত এসব টাকওয়ালা পুরুষদের মধ্যে ৭৯ শতাংশের এন্ড্রোজেনেটিক এলোপেসিয়া হরমোন অনেক বেশি সক্রিয়। যা স্বাভাবিক হারের চেয়ে আড়াইগুণ বেশি।
গবেষকদের একজন অ্যান্ডি গোরেন বলেন, গবেষণাটি আম’রা এখনও এগিয়ে নিচ্ছি। আশা করছি এর মধ্যে দ্রুতই কোভিড রোগী চিহ্নিত করা সম্ভব হবে। আমাদের এই গবেষণা প্রবন্ধ ইউরোপিয়ান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজির সিম্পোজিয়ামে উপস্থাপন করা হবে।













































