প্রচ্ছদ দৈনিক খবর

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় ব্যাট করতে নামবেন দুই বাংলাদেশি ওপেনার।

এশিয়া কাপ ও অন্যান্য বৈশ্বিক আসরে বাংলাদেশ আর শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৮টি ওয়ানডে সিরিজ খেলেছে। সেখানেও লঙ্কানদের সুস্পষ্ট প্রাধান্য।

শ্রীলঙ্কা জিতেছে ৬ সিরিজ। দুটি সিরিজ ১-১ এ অমীমাংসিত থেকে গেছে। আর ৫ বার সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ (৩-০ তে) করেছে লঙ্কানরা। এছাড়া একটি মাত্র সিরিজে বাংলাদেশ লড়াই করে শেষ পর্যন্ত ২-১ এ হার মানে। সেটা ২০০৬ সালে দেশের মাটিতে।

প্রথম ওয়ানডে দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। তাকে ছাড়াই সিরিজের শুরুতে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, আফিফ হোসেন, সাইফ উদ্দীন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।