বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অক্সিজেন স্যাচুরেশন ভালো আছে। আজ কোনো সমস্যা নেই। আগের চেয়ে তিনি ভালো আছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালের সিনিয়র জেনারের ম্যানেজার ডা. আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুরের পর বসবে বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এরপর তার শারীরিক অবস্থা ভালোভাবে জানা যাবে। যেহেতু তার করোনা-সংক্রান্ত জটিলতা রয়েছে এবং তা সহজে যাচ্ছে না,
সেক্ষেত্রে অনেকটা স্থিতিশীল আছেন বেগম জিয়া। তার বর্তমান শারীরিক অবস্থায় বিদেশে যাওয়া পুরোটাই নির্ভর করছে সরকারের অনুমতি ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন=বৃহস্পতিবার (৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এ ধন্যবাদ জানান মমতা। এতে তিনি উল্লেখ করেন, ‘আপনার শুভেচ্ছা বার্তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। আপনাকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এই জয় বাংলার মা-মাটি-মানুষের জয়, উন্নয়নের জয়; আর সর্বোপরি, একতা, শান্তি, সম্প্রীতি, সংস্কৃতি, সভ্যতা ও সৌভ্রাতৃত্বের জয়।’
আগামী দিনে একসঙ্গে কাজ করার আশা জানিয়ে মমতা লিখেন, ‘গত ১০ বছরে অনেক কাজ আমরা করেছি। আগামী দিনেও আরও অনেক কাজ আমরা করব। বাংলার মানুষ যে ভরসা আমাদের ওপর রাখলেন, আমরা তার যোগ্য সম্মান দেব। বাংলাকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেব-এই আমাদের অঙ্গীকার।’
মমতা আশাবাদ ব্যক্ত করে লিখেন, ‘দুই বাংলার মধ্যে ভৌগোলিক সীমারেখা থাকলেও চিন্তাচেতনা-মননে আমরা একে অপরের অত্যন্ত আপন। এই ভালোবাসার বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে, এ বিষয়ে আমি নিশ্চিত। আপনাকে, রেহানাকে ও সমগ্র বাংলাবাসীকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানালাম। আপনাদের শুভকামনা হবে আমাদের চলার পথের পাথেয়।’













































