করো’নার কারণে ঝুলে আছে ২০২০-২১ শিক্ষাবর্ষ। প্রতি বছরের আগস্ট একে একে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হলেও এখন থমকে আছে সবকিছু। সবশেষে মেডিকেল কলেজগুলোর ভর্তি অনুষ্ঠিত হলেও বাকি সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিন-তারিখ ঘোষণাতেই সীমাবদ্ধ আছে।
তবে এবার ভর্তি কার্যক্রম হবে ব্যতিক্রম। বুয়েট, ঢাবি, জাবি, রাবি, চবি ছাড়া সব বাকিসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে গুচ্ছ পদ্ধতিতে। তাই গত বছরের মতো এবারো গুচ্ছের পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।
এবারই প্রথম গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়। আর সেগুলো হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
গুচ্ছ পদ্ধতির বিশ্ববিদ্যালয়গুলো হলো: জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইস’লামী বিশ্ববিদ্যালয়, শাহ’জালাল বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্ম’দ দানেশ বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়, মা’ওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইস’লাম বিশ্ববিদ্যালয়,
যশোর বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভা’র্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযু’ক্তি বিশ্ববিদ্যালয়।
কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ৩১ জুলাই। ওই দিন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।পরে ৬ আগস্ট বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ৭ আগস্ট কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ আগস্ট ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনটের ভর্তি পরীক্ষা ও ১৪ আগস্ট সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবেরাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৬ আগস্ট ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা, ১৭ আগস্ট ‘এ’ ইউনিটের (মানবিক) এবং ১৮ আগস্ট ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২০ থেকে ২৭ আগস্ট পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা। তবে কোন ইউনিটের ভর্তি পরীক্ষা করে অনুষ্ঠিত হবে সে সিদ্ধান্ত এখনও হয়নি।জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ২০ জুন। চলবে ৩১ জুলাই পর্যন্ত। পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে তা এখন ঘোষণা করা হয় নি।
বুটেক্স: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আগামী ১৮ জুন পরীক্ষা অনুষ্ঠিত হবে।কৃষি গুচ্ছ: সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলছে। শেষ হবে ১০ জুন। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩১ জুলাই।প্রকৌশল গুচ্ছ: তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হবে ১২ আগস্ট।বুয়েট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আগামী ১০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় গুচ্ছ: ২০ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন প্রক্রিয়া শেষ হবে চলমান লকডাউন শেষ হওয়ার পরবর্তী ১০ দিন পর্যন্ত। আগামী ১৯ জুন মানবিক বিভাগের, ২৬ জুন বাণিজ্যের ও ৩ জুলাই বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে তা পরিবর্তিত হবে ধারণা করা যাচ্ছে।













































