দুই দশকেরও বেশি সময় ধরে পর্দায় রাজত্ব করছেন আব্দুন নূর সজল। পর্দার এ রোমান্টিক বয় গেল কয়েকদিন ধরেই প্রশংসায় ভাসছেন বেশ। প্রথমবারের মতো প্লে-ব্যাক করেছেন, তাও আবার নিজের সিনেমায়। ‘ব্যাচ ২০০৩’ সিনেমায় সজলের গাওয়া ‘ধ্বংস আ’গুন’ গানটি মিলিয়ন ‘ভিউ’ পার করেছে। এ নিয়ে দারুন উচ্ছ্বসিত এ সুপারস্টার।
‘ঝলমলে কালো চুল আহা ঝলমলে কালো চুল’ কিউটের এই বিজ্ঞাপনে মাত্র দুইটি লাইনে চুল ঝাকিয়ে মন জয় করেছিলেন সজল। এরপর সরাসরি সিনেমা’র গানে। কণ্ঠে সুর তোলার পাশাপাশি গানটিতে ঠোঁট মিলিয়েছেন এ নায়ক নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বমহলেই প্রশংসা পাচ্ছেন বেশ।
সজল বলেন, আমি খুব অল্পতেই খুশি হয়ে যাওয়া মানুষ। দর্শকদের ভালোবাসাটাকে আমি সাদরে গ্রহণ করি। গান গাওয়াটা আমা’র জন্য নতুন অ’ভিজ্ঞতা। প্রথমে অনেক ভ’য় কাজ করছিলো। পরে শ্রোতাদর্শকদের রেসপন্সে সত্যি আমি অ’ভিভূত। ছবিটির পাশাপাশি গানটিও তাদের ভাল লেগেছে, এটাই প্রাপ্তি।
তিনি আরও বলেন, এই ছবিটি না গান; দুটোই আমা’র কাছে অন্যরকম ভালো লাগার একটা প্রজেক্ট। কাজটির জন্য অনেক খেটেছি, ক’ষ্ট করেছি। যার জন্য এটা নিয়ে এক্সপেক্টেশনও বেশি ছিলো। আলহাম’দুলিল্লাহ, যতটা আশা করেছিলাম তার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা পেয়েছি। এর জন্য আমি সবার নিকট কৃতজ্ঞ। দর্শকদের এমন ভালোবাসায় সত্যি মুগ্ধ হয়েছি।













































