অ’ভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন ভা’রতের দক্ষিণী সিনেমা’র অ’ভিনেত্রী রাশমিকা মান্দানা। বিশ্বের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল জানিয়েছে, ‘ভা’রতের জাতীয় ক্রাশ ২০২০’ কন্নড় সিনেমা’র অ’ভিনেত্রী রাশমিকা মান্দানা।
কোটি ভক্তের আকাঙ্ক্ষার নারী রাশমিকা বিশেষ একজনের সঙ্গে ডেট করতে চান। কিন্তু জানেন কি ব্যক্তিটি কে? সেই ব্যক্তি অন্য কেউ নন, ‘বাহুবলি’ সিনেমা খ্যাত অ’ভিনেতা প্রভাস।
সম্প্রতি ভা’রতের একটি সংবাদমাধ্যমে রাশমিকা বলেন, আমি প্রভাসের অনেক বড় একজন ভক্ত। যদি সুযোগ পাই তবে তার সঙ্গে ডেটে যেতে চাই। রাশমিকাকে ভক্তরা এক্সপ্রেসন কুইন বলেও ডাকেন।
কিন্তু ব্যক্তিগত জীবনে প্রে’মের অ’ভিজ্ঞতা খুব একটা মধুর নয় রাশমিকার। ভালোবেসে অ’ভিনেতা রক্ষিত শেঠির সঙ্গে বাগদান সেরেছিলেন। আংটি বদল হলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি এই জুটির।













































