প্রচ্ছদ দৈনিক খবর

জনৈক ভক্ত ঐশরিয়াকে বলেছেন, ‘আমাকে বিয়ে করো‘!জবাবে যা বললেন অভিষেক

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

করোনা মহামারীতে যতটা সম্ভব ভক্তদের পাশে থেকে সাহায্য করছেন তারকারা। কখনও তারা চিকিৎসা সরঞ্জামের তথ্য জানিয়ে সাহায্য করছেন,

ব্যবস্থা করে দিচ্ছেন শয্যা, ওষুধ ও অক্সিজেনের। কখনও মন ভালো করতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন নিজেদের অতীত অনেক কথা।

১৪ বছরের সুখী দম্পতি অভিষেক-ঐশ্বিরিয়া রায় বচ্চন। এক ছাদের নিচে জীবন কাটাতে যেয়ে বহু মজার ঘটনার সাক্ষী হয়েছেন তারা।

এবার তারই একটি অংশ অভিষেক শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে জনৈক ভক্ত ঐশরিয়াকে বলেছেন, ‘আমাকে বিয়ে করো!’

অভিষেক ঐশ্বরিয়া দম্পতি যখন দেশের বাইরে ছিলেন তখন তাদের ঘিরে ছিলো ভক্তদের ভিড়। সেই ভিড়ে এক যুবক হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ঐশ্বরিয়াকে বিয়ের প্রস্তাব জানিয়েছেন। বিষয়টি নজরে এসেছিল ‘জুনিয়র’ বচ্চনের।

সঙ্গে সঙ্গে তিনি পাল্টা জবাবে জানান, ‘দুঃখিত! ঐশ্বরিয়া আমায় বিয়ে করেছেন।’ ভক্তের আবদার আর স্বামীর জবাবে মন ভালো হয়ে গিয়েছিলো ঐশ্বরিয়ার।