মেয়েদের যদি জিজ্ঞেস করা হয় কীভাবে চোখের যত্ন নেন তাহলে অধিকাংশ মেয়েদেরই উত্তর হয় ঠিক এমন- মুখে সাধারনত যে ক্রীম ব্যবহার করি তাই চোখে মেখে নিই। চোখের জন্য আবার আলা’দা করে কিছু ব্যবহার করার প্রয়োজন কি? বয়স বাড়ার সাথে সাথে সবচেয়ে বেশি যে জায়গাটিতে প্র’ভাব প’ড়ে তা হচ্ছে আপনার এই সুন্দর দুটি চোখ(Eyes)। সাধারনত বয়স ত্রিশের কোটা পার করলেই তার লক্ষণ সবার আগে পরিলক্ষিত হয় চোখের মাধ্যমেই। । তাই আকর্ষনীয় ও দীপ্তিময় থাকার জন্য চোখের ত্বকের দরকার বিশেষ যত্ন।
আমাদের চোখ এর ত্বক অনেক বেশি কোমল ও নমনীয় হয়ে থাকে। তাই আমাদের মুখের অন্যান্য জায়গার ত্বকের চেয়ে চোখের চারপাশের ত্বক অনেক বেশি তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। তাই চোখের ত্বকের সঠিক যত্ন না নিলে অচিরেই ফাইন লাইন, রিঙ্কেল, ডার্ক সার্কেল(Dark Circle), পাফিনেস অনেক সময় বয়স বাড়ার আগেই আপনার ত্বককে আরো বুড়িয়ে দিতে পারে। এক্ষেত্রে একটি ভাল মানের আই ক্রিম ব্যবহারে এ সকল স’মস্যা থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব।
আই ক্রিম মূলত চোখ এর চারপাশের ত্বকের কমনীয়তার কথা মাথায় রেখেই বিশেষ উপযোগী করে তৈরি করা হয়েছে। তাই এটি তুলনামূলক ময়েশ্চারাইজারের চেয়ে বেশ গাড় হয় থাকে। এছাড়া চোখের ত্বকের স্বা’ভাবিক আর্দ্রতা(Humidity) বজায় রাখার জন্য এতে তেলের পরিমাণও একটু বেশিই থাকে। এতে রয়েছে বিশেষ উপাদান যা চোখের ত্বককে অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকে র’ক্ষা করে।
সূর্যের ক্ষ’তিকর অতি বেগুনী রশ্মির সংস্প’র্শে আমাদের ত্বকে কোলাজে’নের মাত্রা কমে যায়। কোলাজেন মূলত আমাদের ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে। তাই কোলাজে’নের অভাবে আমাদের চোখে ফাইন লাইন ও রিঙ্কেলের প্রাদূ’র্ভাব বেশি দেখা দেয়। ভিটামিন(Vitamins) সি কোলাজে’নের মাত্রা বাড়িয়ে তুলতে অনেকাংশে সাহায্য করে। তাই রোজ রাতে ঘুমাতে যাবার আগে ভিটামিন সি সমৃদ্ধ আই ক্রিম লা’গিয়ে নিলে এসব স’মস্যা থেকে অনেকটাই মু’ক্তি পাওয়া সম্ভব।
যারা বেশি রাত পর্যন্ত জাগেন তাদের জন্য ডার্ক সার্কেল এক বিভীষিকার নাম। এছাড়া জীনগত কারণে, বেশি রোদে ঘোরাঘুরি করলে বা একটি নির্দিষ্ট বয়সের পরও ডার্ক সার্কেল দেখা দিতে পারে। ভিটামিন বি৩ ডার্ক সার্কেল কমাতে দারুণ কা’র্যকরী ভূমিকা পা’লন করে। তাই যারা ডার্ক সার্কেলের স’মস্যায় ভু’গছেন তারা ভিটামিন বি৩ সমৃদ্ধ আই ক্রিম নিয়মিত ব্যবহার করলে ভাল ফল পাবেন।
অনেক সময় অনেকেই পাফিনেস বা চোখের ফোলাভাবের স’মস্যায় প’ড়ে থাকেন। মূলত চোখের ত্বকের নিচে অতিরি’ক্ত পানি জমে চোখে ফোলাভাবের সৃষ্টি করে। ফলে যতই মেকআপ করে লুকানোর চেষ্টা করুন না কেন চোখ এর ত্বক(Skin) ঝুলে গিয়ে চোখের সৌন্দর্যটাই মাটি হয়ে যায়।আ’সল বয়সের তুলনায় আরো বেশি বয়স্ক দেখায়। পাফিনেস দূ’র করার ক্ষেত্রে ঠান্ডা সেঁক অনেক বেশি কাজে দেয়। তাই আই ক্রিম ব্যবহারের আগে তা যদি ফ্রীজে ঠান্ডা করে রাখেন তাহলে সবচেয়ে ভালো ফল পাবেন।
আপনাদের সুবিধার্থে কিছু জনপ্রিয় আই ক্রিমের নাম দিয়ে দিলাম-
১. Clinique All About Eyes
২. Origins Refreshing Eye Cream
৩. The Body Shop Drop Of Youth Eye Concentrate
৪. Olay Age Defying Eye Gel
৫. Aveeno Ageless Lifting & Firming Eye Cream
৬. Neutrogena Rapid Wrinkle Repair Eye Cream
৭ Garnier Skin Renew Anti Dark Circle Roller
৮ Prestige Yeux Ginseng D’escargot Eye Roller
তবে যে আই ক্রিমই ব্যবহার করুন না কেন একটা কথা মাথায় রাখতে হবে যে চোখের স’মস্যা যেমন একদিনে তৈরি হয় না তেমনি একদিন আই ক্রিম ব্যবহার করেই ভালো ফল আশা করা যায় না। তাই ধৈর্য্য ধ’রে নিয়মিত আই ক্রিম ব্যবহার করলে অবশ্যই ভাল ফল পাবেন।













































