প্রচ্ছদ দৈনিক খবর

চুরি করতে গিয়ে প্রেমে পড়ে গেলেন নিশো-মেহজাবীন!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চিত্রনাট্যের দাবিতে কতো রকমের চরিত্রেই না অ’ভিনয় করতে হয় অ’ভিনয় শিল্পীদের। আফরান নিশো ও মেহ’জাবীন চৌধুরীও তাদের ক্যারিয়ারে বৈচিত্রময় চরিত্রে হাজির হয়ে দর্শক মুগ্ধ করেছেন। সেই ধারাবাহিকতায় এবার তারা হাজির হচ্ছেন গাড়ির ড্রাইভা’র আর গৃহপরিচারিকা হিসেবে।






এমন দুটি ভিন্ন চরিত্রকে মুখ্য করে সম্প্রতি ‘ঘটনা সত্য’ নামের বিশেষ নাট’ক নির্মাণ করেছেন সময়ের হিট নির্মাতা রুবেল হাসান। মঈনুল সানুর চিত্রনাট্যে এটি নির্মিত হলো সিএমভি’র ব্যানারে।




গল্প প্রসঙ্গে নির্মাতা রুবেল জানান, বিলকিছ ও মুকুল পাশাপাশি দুটি ফ্ল্যাটের গৃহপরিচারিকা ও গাড়ির ড্রাইভা’র। এরা সব সময় এটা সেটা চু’রি করে, কাজে ফাঁকি দেয়, মিথ্যা বলে! এতে মালিক পক্ষ নানাভাবে হয়’রানির শিকার হয়। শুধু তাই নয়, কাজের মে’য়ে বিলকিছ বাজার থেকে সস্তা ও পঁচা সবজি কিনে আনে,




ফ্রিজে রাখা খাবার এঁটো করে রাখে, বাসায় রাখা অন্যের কসমেটিকস নিজে ইচ্ছেমতো ব্যবহার করে, অ’পচয় করে।অন্যদিকে মুকুলও মিথ্যা বলে, ডিউটি বাদ দিয়ে অন্যত্র যাত্রী বহন করে, লুকিয়ে গাড়ির তেল বিক্রি করে। ঘটনাক্রমে বিলকিছ ও মুকুলের স’ম্পর্ক প্রণয়ে রূপ নিলে সেটি মিষ্টি প্রে’মের গল্প হয়ে ওঠে। যদিও এই মিষ্টি প্রে’মের পরিণতি হয় ভ’য়ংকর বিষাদের।




রুবেল হাসান বলেন, ‘গল্পের শুরুটা মিথ্যা আর চু’রি দিয়ে হলেও শেষে সেটি মানবিক একটি প্রে’মের গল্পে রূপ নেয়। গল্পটি ব্যতিক্রম, নিশো ভাই আর মেহ’জাবীন আপু অসাধারণ অ’ভিনয় করেছেন। একেবারে চরিত্র দুটির সঙ্গে তারা মিশে গেছেন। আশা করছি দর্শকরা কাজটি দেখে মুগ্ধ হবেন। পাবেন অন্য এক বার্তা।’নাট’কটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ঘটনা সত্য’ শিগগিরই উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।