ভারতের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট রঞ্জি ট্রফির ২০১৯-২০ সেশনে দারুণ বল করেছিলেন জয়দেব উনাদকাট। রেকর্ড গড়ে এক মৌসুমে ৬৭ উইকেট শিকার করেছিলেন ৩০ বছর বয়সী এই পেসার। কিন্তু এত ভালো পারফরম্যান্স করার পরেও তিনি ভারতের টেস্ট দলে বিবেচিত হবেন না বলে জানিয়েছেন ভারত দলের এক নির্বাচক।
![]()
বয়স বেশি হওয়ায় উনাদকাটকে জাতীয় দলে নেবেন না তারা। ৬৭ উইকেট নেয়ার পাশাপাশি উনাদকাট তার দল সৌরাষ্ট্রকে প্রথমবারের মতো ট্রফিও পাইয়ে দিয়েছেন। অনেকেই তাই আশা করছিলেন এবার বুঝি ভারত দলের জন্য বিবেচিত হবেন এই পেসার। নিজেও জানিয়েছিলেন আবারো ভারত দলে ফেরার ব্যাপারে আশাবাদী তিনি। যদিও ২০১০ সালে অভিষেকের পর আর একটি টেস্ট ম্যাচও খেলেননি তিনি।
![]()
সৌরাষ্ট্রের কোচ কার্সান গারভি জানিয়েছেন উদানকাটের জাতীয় দলে ফেরার ব্যাপারে ভারতের একজন নির্বাচকের সঙ্গে কথা বলেছেন তিনি। সেই নির্বাচক জানিয়েছেন বয়স বেশি হওয়ায় উদানকাটকে কখনোই ভারত টেস্ট দলের জন্য বিবেচনা করবেন না তারা। এমনকি ভারত ‘এ’ দলের জন্যও উদানকাটকে বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন গারভি। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘
![]()
আমি রঞ্জি ট্রফির ফাইনাল (২০১৯-২০) চলাকালীন একজন নির্বাচককে জিজ্ঞাসা করেছি যে যদি কোনও বোলার ৬০ এরও বেশি উইকেট নিয়ে নিজের দলকে এককভাবে রঞ্জি ট্রফির ফাইনালে নিয়ে যায়, তবে তাকে কমপক্ষে ভারত এ দলের জন্য নির্বাচিত করা উচিত নয়? এই নির্বাচক আমাকে বলেছিলেন: ‘কাদু ভাই, তাকে আর ভারতের জন্য বিবেচনা করা হবে না।’ তিনি আরো বলেন, ‘আমরা যখন ৩০ বছর বয়সী সামর্থ্যবান ক্রিকেটারদের কথা ভাবি তখনও তাঁর নামটি আমাদের বিবেচনা করা হয় না।
![]()
কেন, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম। আমাকে বলা হয়েছিল যে, সে ইতিমধ্যে ৩২-৩৩। বয়স বিবেচনা করার তার সুযোগটি নষ্ট হয়েছে। এটিই তার ভারতের হয়ে ক্যারিয়ারকে পুরোপুরি থামিয়ে দিয়েছে।’ উদানকাটের পরিবর্তে একজন তরুণের পিছনে বিনোয়োগ করলেও সেই পেসার ভারতকে অনেকদিন সার্ভিস দেবেন এমনটাই ধারণা নির্বাচকদের। এ কারণে কেন নির্বাচকরা একজন বয়স্ক ক্রিকেটারের পিছনে বিনিয়োগ করবেন বলে গারভিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন তারা।
![]()
এ প্রসঙ্গে গারভি বলেন, ‘কেন আমরা একজন বয়স্ক খেলোয়াড়ের পিছনে বিনিয়োগ করব। তার চেয়ে আমরা ২১,২২ বা একজন ২৩ বছর বয়সী খেলোয়াড় বেছে নেব যদি সে ভালও হয় তবে সে ৮, ১০ বা ১২ বছর ধরে ভারতকে সেবা করতে পারবেন। আজ যদি আমরা উনাদকাটকে বেছে নিই, তবে তিনি কত বছরের জন্য ভারতের সেবা করবেন?, এই নির্বাচক আমাকে বলেছিলেন।’













































