প্রচ্ছদ দৈনিক খবর

চার বছর আগেই বিয়ে করেছেন মম-শিহাব শাহীন!

0
Facebook
Twitter
Pinterest
WhatsApp
LINE

চার বছর আগেই বিয়ে করেছেন অ’ভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন । তবে এতদিন বিষয়টি গো’পন ছিল। তাদের কেউই বিষয়টি প্রকাশ্যে আনেননি। তবে নানা সময় তাদের প্রে’ম-বিয়ের গুঞ্জনে মুখর ছিল শোবিজ অঙ্গন।

বুধবার শিহাব-মম তাদের চতুর্থ বিয়েবার্ষিকী’ উদযাপন করছেন। দুজনই ফেসবুকে কেক কা’টার ছবি প্রকাশ করে একে অ’পরকে শুভেচ্ছা জানিয়েছেন। আর এতেই তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।

প্রকাশিত ছবিতে একসঙ্গে শিহাব-মমকে বিয়েবার্ষিকী’র কেক কাটতে দেখা যায়। ছবিটি প্রকাশ করে শিহাব শাহীন ক্যাপশনে লেখেন, ‘চতুর্থ বিয়েবার্ষিকী’র শুভেচ্ছা মম’।

মম লেখেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’

এ প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, আমাদের বিয়ের বিষয় মিডিয়ায় গো’পন ছিল না। পরিচিত সবাই জানতেন। তবে বিষয়টি নিয়ে শুধু সাংবাদিকদের সঙ্গে কথা বলা হয়নি।

দীর্ঘ দিন প্রে’মে করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

এর আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছে’লে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মম’র সংসারের ইতি ঘটে।